এ বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিজেদের মাঠে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে দুটি সিরিজের চূড়ান্ত সুচী ঘোষণা করেছে। আগস্ট-সেপ্টেম্বরে ওই সফরে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ তিনটি ওয়ানডে, একটিমাত্র টি-টুয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে। এর আগে ৮ জুন জ্যামাইকায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
গ্রেনাডায় ২০ আগস্ট প্রথম ওয়ানডে দিয়ে উইন্ডিজ সফর শুরু হবে বাংলাদেশের।
সিরিজ সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২০ আগস্ট প্রথম ওয়ানডে গ্রেনাডা
২২ আগস্ট দ্বিতীয় ওয়ানডে গ্রেনাডা
২৫ আগস্ট তৃতীয় ওয়ানডে সেন্ট কিটস
২৭ আগস্ট টি-টুয়েন্টি সেন্ট কিটস
৫-৯ সেপ্টেম্বর ১ম টেস্ট সেন্ট ভিনসেন্ট
১৩-১৭ সেপ্টেম্বর ২য় টেস্ট সেন্ট লুসিয়া



