Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আকমলের শাস্তি কমলো দেড় বছর

July 29, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আকমলের শাস্তি কমলো দেড় বছর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত ফেব্রুয়ারিতে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা যথাযথ কর্তৃপক্ষকে না জানানোয় উমর আকমলকে তিন বছর নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তখনই এ শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। কিন্তু কোন ফল পাননি। তবে ভেঙে পড়েননি। শেষ পর্যন্ত বুধবার তারই ফল পেলেন এ ডানহাতি ব্যাটসম্যান। নিরপেক্ষ বিচারক ও অবসরপ্রাপ্ত বিচারপতি ফকির মোহাম্মদ খোখারের রায়ে তার শাস্তি কমে দাঁড়িয়েছে দেড় বছরে। এর ফলে এই বছরের ফেব্রুয়ারিতে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী বছরে আগস্ট পর্যন্ত।

শাস্তি কমলেও সন্তুষ্ট নয় আকমল। এজন্য তিনি ফের আপিল করবেন। এ ব্যাপারে পাকিস্তানের এ ব্যাটসম্যান বলেন, ‘আমি বিচারকের কাছে কৃতজ্ঞ যে তিনি আমার আইনজীবীর কথা ঠিকমতো শুনেছেন। আমি এখন এই রায়ের ব্যাপারে কী করা যায় তা ভেবে দেখবো। যেন শাস্তিটা আরও কমানো যায়। তবে এই মুহূর্তে রায়ে আমি সন্তুষ্ট নই। আমার আইনজীবী ও পরিবারের সঙ্গে আলোচনা করে দেখবো কীভাবে বিষয়টি আরও সামনে এগিয়ে নেওয়ায় যায়।’

এরআগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগের শুরুতে উমরের কাছে দুইবার ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে এসেছিল জুয়াড়িরা। সেই বিষয়টিই পুরোপুরি গোপন করেছেন উমর আকমল, এমনই দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের।

এপ্রিলে বিচারপতি ফজলে মিরন চৌহানের নেতৃত্বাধীন পিসিবির ডিসিপ্লিনারি প্যানেল উমর আকমলকে আইসিসির দুর্নীতি দমন বিরোধী বিধিমালার ২.৪.৪ ভাঙার অপরাধে তিন বছরের জন্য নিষিদ্ধ করে। তখন অবশ্য কোনও আইনজীবী নিয়োগ করেননি উমর। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাওয়ার পর ঠিকই আইনজীবী নিয়োগ করেন তিনি। তারই ফল পেলেন বুধবার পেলেন এ ডানহাতি।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD