Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

১০ লাখ ডলার সহায়তা চেয়েছে আফগানিস্তান

August 4, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
১০ লাখ ডলার সহায়তা চেয়েছে আফগানিস্তান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাসের কারণে বেশ কিছু সিরিজ ও ইভেন্ট স্থগিত হওয়ায় আর্থিক টানাপোড়েনে পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি)। ফলে নিরুপায় হয়ে আইসিসির দ্বারস্থ হয়েছে সংস্থাটি। বোর্ডের কাজকর্ম যাতে স্বাভাবিকভাবে চালানো যায়, সেজন্য আইসিসির কাছে ১০ লাখ ডলার আর্থিক সহায়তা চেয়েছে এসিবি।

আইসিসির অর্থ ও বাণিজ্য বিষয়ক কমিটিরও প্রধান এহসান মানি পরিস্থিতি এমনটা যে হবে তার আভাস আগেই দিয়েছিলেন। বার্ষিকভাবে আইসিসির কাছ থেকে এসিবি একটা অর্থ পায় ঠিকই। কিন্তু করোনাকালে অতদিন অপেক্ষায় থাকার মতো অবস্থা বোর্ডটির নেই। কারণ গত বছরই বড় স্পনসর আলোকোজেই গ্রুপ চুক্তি বাতিল করেছে এসিবির সাথে। পরিস্থিতিটা আরও জটিল করেছে ভারতীয় ফার্ম টাইকা। তারা দুই বছর মেয়াদী অ্যাপারেল স্পন্সর বাতিল করেছে করোনার কারণে। অথচ চুক্তিটি এই বছর পর্যন্তই বহাল থাকার কথা ছিল।

আইসিসির কাছ থেকে নতুন আর্থিক কাঠামো অনুসারে ২০১৬-২৩ চক্রে ৪০ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল এসিবির। অবশ্য এই পরিমাণ নির্ধারিত হয়েছিল আইসিসির প্রত্যাশিত আয়ের ভিত্তিতে। যার পরিমাণ ছিল ২.৭ বিলিয়ন ডলার। কিন্তু আয় কমে যাওয়ায় রাজস্বও কমে যাচ্ছে এসিবির। এই বছরের জানুয়ারিতে বণ্টনকৃত অর্থ থেকে এসিবি পেয়েছে ২.৪ মিলিয়ন ডলার। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী প্রধান নির্বাহী নাজিম ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা আইসিসির কাছ থেকে ১০ লাখ ডলার অনুদানের জন্য আবেদন করেছি। যাতে এসিবির কাজকর্ম মসৃণভাবে চলে।’

এসিবির সভাপতি ফারহান ইউসেফজাইও স্বীকার করেছেন আর্থিক অনুদানের বিষয়টি, ‘আমরা আর্থিক সহায়তার জন্য আইসিসির কাছে অনুরোধ করেছি। আশা করছি, এই সহায়তা আমাদের কাজকর্ম আরও কার্যকর ও দক্ষতার সাথে প্রসারণে ভূমিকা রাখবে।’

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD