Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

‘আইপিএল না হলে ধোনির জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ’

April 13, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘আইপিএল না হলে ধোনির জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

মহেন্দ্র সিং ধোনি কবে ফিরবেন জাতীয় দলে? এ প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যেত আইপিএলে। তবে করোনাভাইরাসের কারণে আইপিএলের মতো ধোনির ভাগ্যের আকাশও আপাতত মেঘাচ্ছন্ন। ধোনির সাবেক সতীর্থ গৌতম গম্ভীর বলছেন, আইপিএল না হলে ধোনির জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। তার মতে এ ফরম্যাটে ধোনির বিকল্প লোকেশ রাহুল।

জাতীয় দলের জার্সিতে ধোনি সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৯ বিশ্বকাপ সেমি-ফাইনালের। মূলত এরপর থেকেই তার অবসর নিয়ে ভারতীয় ক্রিকেটে চলেছে অনেক জল্পনা। যদিও ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীও বলেছিলেন, আসছে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়া নির্ভর করছে আইপিএলের পারফরম্যান্সের ওপর। তবে করোনাভাইরাসের কারণে আইপিএল গেছে পিছিয়ে। টুর্নামেন্ট এই বছর মাঠে গড়াবে কি না, তার নিশ্চয়তা নেই। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে গম্ভীর সরাসরিই বললেন, আইপিএল না হলে ধোনিকে দলে নেওয়ার সুযোগ দেখছেন না তিনি, ‘এই বছর যদি আইপিএল না হয়, তাহলে ধোনির পক্ষে জাতীয় দলে ফেরা খুব কঠিন হয়ে যাবে। গত এক-দেড় বছরে সে মাঠে নামেনি, তাকে কিসের ভিত্তিতে দলে নির্বাচন করা হবে?’

ওয়ানডেতে ধোনি না থাকায় তার জায়গায় একাধিক ম্যাচ খেলেছিলেন রিশাব পান্ত ও লোকেশ রাহুলকে । যেখানে পান্তের চেয়ে রাহুলের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। গম্ভীর মনে করেন, সীমিত পরিসরের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে কিপিং করা উচিত রাহুলের, ‘ধোনির সম্ভাব্য বিকল্প হতে পারে লোকেশ রাহুল। সাদা বলের ক্রিকেটে যেদিন থেকে সে কিপিংয়ের দায়িত্ব সামলেছে, আমি তার ব্যাটিং ও কিপিং, দুটোর পারফরম্যান্সই দেখেছি। তার কিপিং অবশ্যই ধোনির মতো ভালো নয়। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের কথা ভাবলে সে কার্যকর ক্রিকেটার, কিপিংয়ের পাশাপাশি তিন কিংবা চার নম্বরে ব্যাট করতে পারে।’

Related Posts

ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD