Thursday, October 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

আইপিএল থেকে প্রতি দলের আয় ১৫০ কোটি রুপি!

September 4, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আইপিএল থেকে প্রতি দলের আয় ১৫০ কোটি রুপি!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাসের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছয় মাস পিছিয়ে শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। যদিও এখনও পর্যন্ত টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি আইপিএল গভর্নিং কাউন্সিল। সবকিছুই দেরি করে হওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো অভিযোগ করছে, তাদের এবার ক্ষতির পরিমাণ বেশি হয়ে যাবে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এবারের আইপিএল থেকে অন্তত ১৫০ কোটি রুপি করে আয় করবে একেকটি দল।

ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা বলেছেন, ‘এখন যখন ফ্র্যাঞ্চাইজিগুলোর ভাবা উচিৎ দেশের করোনা পরিস্থিতিতে কীভাবে সামনে এগিয়ে আসা যায়, তখন তারা টাকা গুনতে বসে গেছে। তারা কি অর্থ উপার্জন করছে না? এবারের আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৫০ কোটি রুপির আশপাশে আয় করবে।’

শুধু নিজেদের ক্ষতির অভিযোগই নয়, রীতিমতো ক্ষতিপূরণের আবদারও নাকি করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বিসিসিআই কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, কোনো প্রকার ক্ষতিপূরণ দেয়া হবে না কোনো দলকে, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো নির্বোধের মতো কথা বলছে। যদি এ বছর কোনো আইপিএল না হতো? তারা কোনো উপার্জন করতে পারত? এর বাইরেও কত প্রশ্ন, কারা এজেন্সিগুলোকে টাকা দেবে? ম্যাচ পরিচালনার খরচ কারা বহরন করবে? প্র্যাকটিস সেশনের খরচ কারা দেবে? বোর্ড নিজেদের অবস্থানে অনড়, কোনো প্রকার ক্ষতিপূরণ এখানে থাকবে না।’

Related Posts

এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
বিশেষ প্রতিবেদন

বিসিবির কাভার্ডভ্যান থেকে ৮ লাগেজ উধাও, অধিকাংশ মালামাল

0
শেষ ওভারে ভারতকে হারিয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বড় হারে বিদায় মাহমুদউল্লাহদের

0
বিগ ব্যাশে ফের দল পেলেন রিশাদ, এবার কি মিলবে সুযোগ?
বিশেষ প্রতিবেদন

বিগ ব্যাশে ফের হোবার্টের জার্সিতে রিশাদ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD