Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আইপিএলে ‘২৫ উইকেট’ চাইছেন সাকিব

April 9, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আইপিএলে ‘২৫ উইকেট’ চাইছেন সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ব্যাট-বল দুটোতেই দক্ষ তিনি। তবে উইকেট পেলেই বুঝি বেশি আনন্দ হয় তার। এ কারণেই কীনা কে জানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উইকেট সংখ্যা বাড়ানোতেই নজর সাকিব আল হাসানের। ৯ এপ্রিল থেকে শুরু এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। আপাতত কোয়ারেন্টিনে সময় কাটছে বাংলাদেশের এই অলরাউন্ডারের।

স্বেচ্ছা নির্বাসনে থেকেই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আড্ডায় মাতলেন। অন্তর্জালে লাইভ চ্যাটে সাকিবকে প্রশ্ন করা হয়, ৫০০ বা তারও বেশি রান ও ২৫ বা তারও বেশি উইকেটের মালিক হওয়ার সুযোগ থাকলে কোনটি চাইবেন?

সাকিব উত্তরে হাসিমুখে বলেন, ‘২৫ বা তারও বেশি উইকেট।’ আমার মনে হয় ৫০০ রান বড় জিনিস হলেও এটা নিশ্চিত করবে না যে আমরা শিরোপা জিতব। কিন্তু আমি ২৫ উইকেট পাওয়া মানে আমরা নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবো। তাই ২৫ উইকেটই নিতে চাইব। ৫০০ রান নয়।’

যদি দুটোই করে বসেন? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘যদি করতে পারি কলকাতা আর আমার জন্য, ভালোই তো হবে!’– বলেন তিনি।

এর আগে ২০১২ ও ২০১৪ সালে দুইবার শিরোপা জিতেছে কলকাতা। দুইবারই দলটিতে খেলেছেন সাকিব। কলকাতায় ফিরে সাকিব বলছিলেন, ‘খুবই ভালো লাগছে, খুবই রোমাঞ্চিত। ২০১২ ও ২০১৪ আইপিএলে দারুণ কিছু স্মৃতি আছে। আশা করছি এবার একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারব।’

গত মাসেই সাকিবপত্নী শিশির জন্ম দিয়েছেন তৃতীয় সন্তান। এবার শিরোপা পেয়ে গেলে কেমন হবে? পুত্র সন্তান জন্মের সেই প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘সময়টা খুবই রোমাঞ্চিত ছিল। যদিও করোনার কারণে কঠিন সময়। তবুও পরিবারের সবাই অনেক খুশি। প্রথম দুইজনই মেয়ে ছিল, তৃতীয় সন্তান ছেলে। সবাই খুবই উত্তেজিত। এবার ট্রফি আসলে সেটা হবে সবচেয়ে সেরা জিনিস হবে। আশা করি সমর্থকরা যে পারফরম্যান্স আশা করেন সেটা দিতে পারব।’

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD