Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আইপিএলে নতুন ১১

August 6, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাসের কারণে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যাবে বেশ নতুনত্ব। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই ফ্রাঞ্চাইজি লিগের জন্য ১৬ পাতার নিয়মাবলী তৈরি করা হয়েছে। এবার আইপিএলে টসেও থাকবে ভিন্নতা। টসের সময় কাগজে লেখা দুই দলের একাদশের তালিকা আদান-প্রদানের প্রথা থাকছে না। ইলেকট্রনিক টিমলিস্ট চালু হবে।

মোট ৫৩ দিনে আমিরাতের তিনটি ভেন্যুতে হবে আইপিএলের ৬১ ম্যাচ। ভারতে করোনার ঝুঁকি থাকায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশে। যেখানে করোনা সেভাবে ছড়িয়ে পড়েনি।

মাঠের লড়াইয়ের আগে চলুন দেখে নেই আসছে আইপিএলে কী নতুনত্ব থাকছে-

১. সংযুক্ত আরব আমিরাতে খেলার আগে ৮ দলের সব ক্রিকেটার ও স্টাফদের অন্তত ৫টি বাধ্যতামূলক কোভিড-১৯ পিসিআর টেস্ট করাতে হবে।

২. টুর্নামেন্ট চলার সময় প্রতি ৫ দিন পর পর করাতে হবে করোনা টেস্ট।

৩. আমিরাতে পা দেওয়ার পর থেকেই প্রতিদিন দেহের তাপমাত্রা মেপে তার তথ্য দিতে হবে।

৪. প্রতি ক্রিকেটারের স্বাস্থ্যবিষয়ক কিছু তথ্য প্রদানের পর খেলতে নামার অনুমতি পাবেন।

৫. প্রতি ম্যাচের দিনে ক্রিকেটারদের দেহের তাপমাত্রা স্বাভাবিক আর স্বাস্থ্যবিষয়ক সব প্রশ্নের উত্তর লাগসই হলেই কেবল মিলবে মাঠে নামার অনুমতি।

৬. করোনার উপসর্গ দেখা দিলে অথবা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় অস্বাভাবিক কিছু দেখা দিলেই সেই ক্রিকেটারকে পাঠানো হবে আইসোলেশনে।

৭. সব খেলোয়াড়কে ম্যাচের দিন হোটেল থেকেই ম্যাচের জন্য প্রস্তুত হয়ে আসতে হবে। মানে পোশাক পড়েই মাঠে আসতে হবে। ড্রেসিংরুমে বেশি সময় ব্যয় করা যাবে না।

৮. যার যার ব্যাট-বল, প্যাডসহ ক্রিকেটের সরঞ্জামগুলো প্রতিবার যাত্রার পর গুছিয়ে ব্যাগে রাখতে হবে। নিয়মিত পরিষ্কার করতে হবে।

৯. ম্যাচ শুরুর আগে দুই অধিনায়ক টসের সময় ছাপানো তালিকার বদলে ইলেকট্রনিক তালিকার মাধ্যমে নিজেদের একাদশ প্রকাশ করবেন।

১০. খেলা চলাকালীন পানি পানের বিরতিতে ক্রিকেটারদের তাদের নিজেদের নামে লেখা বোতল থেকেই পানি পান করতে হবে।

১১. বলে লালার ব্যবহার নিষিদ্ধ। ডাগআউটে বসার সময় সামাজিক দূরত্ব মেনে বসতে হবে। ফেস মাস্ক ব্যবহার করতে হবে। মাঠে ঢোকার সময় হাতে স্যানিটাইজার লাগাবেন দ্বাদশ ব্যক্তি। প্রত্যেক বিরতিতে ক্রিকেটারদের স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD