Saturday, March 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইপিএলে খেলার অনুমতি পাবেন না সাকিব-মুস্তাফিজ!

June 10, 2021
in ক্রিকেট সাফারি, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আইপিএলে খেলার অনুমতি পাবেন না সাকিব-মুস্তাফিজ!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

এ বছর নিউজিল্যান্ড সফরটা মিস করেছিলেন সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর শ্রীলঙ্কা সফর থেকেও সরিয়ে নেন নিজেকে। ছুটি নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নেন। এনিয়ে ঢের সমালোচনা হয়েছে। মাঝপথে আইপিএল স্থগিতের পর দেশে ফিরে লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে খেলেছেন সাকিব। এ অবস্থায় ঠিক হয়েছে আইপিএলের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরাতে।

জানা গেছে, এবার আইপিএলে খেলার অনুমতি পাবেন না সাকিব। এমন কী সুযোগ মিলবে না মুস্তাফিজুর রহমানেরও। এবার তাদের খেলার কোনও সুযোগ দেখেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের খেলা ছেড়ে দুজনকে আইপিএল খেলার সুযোগ দেওয়া হবে না বলে জানান তিনি।

সব ঠিক থাকলে-আইপিএল হবে অক্টেবর-নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপ। এর আগে ১৮ অথবা ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএল। ৯ বা ১০ অক্টোবর হবে ফাইনাল। ঠিক এই সময়ে একই সময়ে দেশের মাটিতে বাংলাদেশ আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে।

বিশ্বকাপ সামনে রেখে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি করে মোট ১০টি টি-টুয়েন্টি আর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। অক্টোবর পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।

আন্তর্জাতিক সূচি মাথায় রেখে বিসিবি সভাপতি বলেন, ‘দেখুন, আমাদের আন্তর্জাতিক সূচি চূড়ান্ত। সাকিব ও মুস্তাফিজের এনওসি পাওয়ার সম্ভাবনা দেখি না। কোনও সুযোগই নেই দেশের খেলা ছেড়ে ওখানে খেলার। বিশ্বকাপ চলে এসেছে। এখন আমাদের প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবো। আমরা ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলবো। সঙ্গে বিশ্বকাপের আগে তিনটি টি-টোয়েন্টিও গুরুত্বপূর্ণ।’

২৮ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর। দুই টুর্নামেন্টের জন্য দল পেয়েছেন সাকিব। তিনি এই আসরও মিস করবেন।

Previous Post

সিদ্ধান্ত বদলে মিরপুরের মাঠে ডিপিএল

Next Post

ঢাকা লিগের দুই রাউন্ডের সূচি

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

9
সতর্ক করলেন তামিম
বিশেষ প্রতিবেদন

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

5
সাকিব এখন গ্র্যাজুয়েট
বিশেষ প্রতিবেদন

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব

4
Next Post
ঢাকা লিগের দুই রাউন্ডের সূচি

ঢাকা লিগের দুই রাউন্ডের সূচি

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

by cricbdadmin
0
9

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসছে। চলতি মাসেই বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্বের মেয়াদ...

সতর্ক করলেন তামিম

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

by cricbdadmin
0
5

রাজনীতি ও ক্রীড়াঙ্গনের সংযোগস্থলে আয়োজিত এক দোয়া মাহফিলেই উঠে এলো বাংলাদেশের ক্রিকেটের বড় এক নামের ভবিষ্যৎ ভাবনা। অসুস্থ মির্জা আব্বাসের...

সাকিব এখন গ্র্যাজুয়েট

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব

by cricbdadmin
0
4

পবিত্র রমজান মাস শেষের পথে, সামনে আসছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই উপলক্ষে দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন...

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

র‍্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মিরাজ-নাহিদরা

by cricbdadmin
0
4

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পর বাংলাদেশের ক্রিকেটে যে আত্মবিশ্বাসের ছাপ দেখা গিয়েছিল, তারই প্রতিফলন মিলেছে সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে।...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

ক্রিকেটের বাইরের খেলায় ব্যস্ত বিসিবি

by cricbdadmin
0
6

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে ঈদের ছুটিতে গেছে বাংলাদেশ জাতীয় দল। তবে মাঠের এই সাফল্যের বিপরীতে প্রশাসনিক অঙ্গনে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD