Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

অস্ত্রোপচারের পর ভাল আছেন সৌরভ

January 29, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
অস্ত্রোপচারের পর ভাল আছেন সৌরভ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলির হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচার সফল হয়। দু’টি স্টেন্ট বসানো হয়েছে। মসৃণ ভাবেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তার দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ঠিকঠাক কাজ করছে বলে জানা গিয়েছে। সবশেষ খবর অনুয়াযী ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ভাল আাছন। তারপরও আজ ফের একদফা ইসিজি এবং অন্যান্য পরীক্ষা হবে তার।

অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার রাতে নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি সৌরভের। বরং আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি। সব ঠিক থাকলে আগামী দু’এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন তিনি।

সুস্থ বোধ করায় শুক্রবার সকালেই জেনারেল বেডে দেওয়া হবে সৌরভকে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম ও হাসপাতাল সূত্রে। সেখানে সারাদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। নতুন করে কোনও সমস্যা দেখা না দিলে, শনি বা রবিবার তাকে ছেড়ে দেওয়া হতে পারে। এ ব্যাপারে চিকিৎসক আফতাব খান বলেন, ‘সৌরভ অনেকটাই সুস্থ। আজ শুক্রবার ফের রুটিন চেকআপ হবে। করা হবে ইসিজিও। সব ঠিক থাকলে আগামীকাল মানে শনিবার তিনি ছাড়া পেয়ে যাবেন।’

এর আগে গত ২ জানুয়ারি প্রথমে বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। সে বার একটি স্টেন্ট বসানো হয়েছিল তার হৃদ্‌যন্ত্রে। এরপর এক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে যান। কিন্তু গত বুধবার ফের বুকে ব্যথা নিয়ে কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। ধমনীর ব্লকেজ বেড়ে যাওয়ায় আবারও দু’টি স্টেন্ট বসানো হয়।

স্বস্তির খবর সব ধাক্কা সামলে উঠছেন প্রিন্স অব ক্যালকাটা। তবে কাজে ফিরতে কিছুটা সময় লাগতেই পারে ভারতীয় ক্রিকেটের বিগ বসের।

Related Posts

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD