Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

অসাধু ব্যবসায়ীরাদের সমালোচনায় রুবেল হোসেন

March 21, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
অসাধু ব্যবসায়ীরাদের সমালোচনায় রুবেল হোসেন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

হঠাৎ করেই বাংলাদেশের নিত্যপণ্যের বাজার গরম। করোনাভাইরাস আতঙ্কে বেড়ে গেল নিত্যপণ্যের দাম। বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। অসাধু ব্যবসায়ীদের এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করলেন রুবেল হোসেন। গোটা বিশ্ব ও বাংলাদেশ যখন প্রাণঘাতি ভাইরাসে বিপর্যস্ত তখন ব্যবসায়ীদের এই কাজে নিজের প্রতিক্রিয়া জানালেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি পোস্ট দিয়েছেন রুবেল।

এই পেসার লিখেছেন, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এতো বড় একটা বিপর্যয় গেল, মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, কারণ তারা মানুষ। আর আমাদের দেশে করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০\১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!’

সঙ্গে আরও যোগ করেন, ‘শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের, যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয়ে আমরা সবাই এক নই? কেন? মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলছে। ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের, যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। তারাই আসলে দেশের করোনা ভাইরাস।’

প্রাণঘাতি ভাইরাস করোনার প্রভাবে থমকে থমকে আছে ক্রীড়াঙ্গন। তাইতো রুবেল বাড়িতেই থাকছেন। জানান, ‘পরিবার নিয়ে বাসাতেই আছি। প্রয়োজন ছাড়া আমি একদম বের হচ্ছি না। সবারই সতর্ক থাকা উচিত। এর ভয়াবহতা সবাই টের পাচ্ছি। আমাদেরকে সেভাবেই থাকা উচিত। ভালো হয়েছে বিসিবি খেলা বন্ধ রেখেছে।’

Related Posts

প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

0
শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD