আসলে একেই বলে আসলেন দেখলেন এবং জয় করলেন। দক্ষিণ আফ্রিকার পেস বোলার কাগিসো রাবাদা। বাংলাদেশের বিপক্ষে শুক্রবার মিরপুরে ওয়ানডে অভিষেকেই নিলেন হ্যাটট্রিকসহ ৬ উইকেট! বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের মতো ওয়ানডে অভিষেকেই গড়লেন রেকর্ড। ম্যাচে সর্বমোট ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে বোলিংয়ের রেকর্ডটাও এখন রাবাদার।
তামিম ইকবাল, লিটন দাস এবং মাহমুদউল্লাহকে ফিরিয়ে ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটি ৩৯তম হ্যাটট্রিক।
তিনি এর আগে ছিলেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। সেখানে ঝড় তুলেই উঠে আসেন জাতীয় দলে। এবার সিনিয়রদের সঙ্গেও চমক দেখালেন তিনি।



