Sunday, September 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

অবসর বলে ফেললেন যুবরাজ

June 23, 2019
in ক্রিকেট সাফারি, নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
১৪ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্সে যুবরাজ সিং
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সময়টা ভাল যাচ্ছিল না যুবরাজ সিংয়ের। ব্যাটে রান নেই। বয়সটাও ৩৭ পেরিয়েছে। বুঝতে পারছিলেন সময় ফুরিয়েছে। এ কারণেই বিদায় বলে ফেললেন বিশ্বকাপ জয়ী ভারতীয় এই ক্রিকেটার। সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেন এই অলরাউন্ডার।

জাতীয় দলে না থাকলেও ঘরোয়া লিগে ঠিকই নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন তিনি। তারপরও চলতি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে জায়গা পাননি এ বাঁহাতি। সব মিলিয়ে সরে দাঁড়ানোটা যৌক্তিক মনে করলেন তিনি। পেলে এখন সুযোগ পেলে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন যুবরাজ।

দীর্ঘ ক্যারিয়ারে যুবরাজের প্রাপ্তি অনেক। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় দলেরও সদস্য এই অলরাউন্ডার। ২০ ওভারের বিশ্বসেরার লড়াইয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন তিনি। সতীর্থরা যখন আরেকটি বিশ্বকাপ মিশনে ব্যস্ত বিদায় বলে দিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান,‘২২ গজে ২৫ বছর কাটিয়েছি। এরপর সরে দাঁড়ানোর সময় এসেছে। আমি পরবর্তী সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটই শিখিয়েছে এগিয়ে চলার মন্ত্র। আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ আমার।’

২০১৮ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জার্সিতে শেষ ওয়ানডে খেলেছিলেন যুবরাজ। শেষবার টেস্টে দেখা গেছে ২০১২ সালে। ২০১১ সালে ক্যানসার আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর চিকিৎসা শেষে শঙ্কা কাটিয়ে ফেরেন মাঠে।

ভারতীয় জাতীয় দলের হয়ে ৪০ টেস্টে ১৯০০ রান করেছেন যুবরাজ। ৩০৪ ওয়ানডেতে ১৪ সেঞ্চুরি ও ৫২ হাফসেঞ্চুরি ৮৭০১ রান করেন তিনি। ৫৮ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৮টি হাফ সেঞ্চুরিতে ১১৭৭ রান করেন এ বাঁহাতি। এমন এই খেলোয়াড়টিকে মনে রাখবে বিশ্ব ক্রিকেট।

Related Posts

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

১১ দিন পর ফের ভারত-বাংলাদেশ সেমিফাইনাল

0
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
ক্রিকেট সাফারি

বিপিএল ফিক্সিং কাণ্ডে আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ!

0
ব্যাগি ক্যাপে নতুন পরিচয়, বদলের স্বপ্নে এনসিএল
ক্রিকেট ক্লাস

ব্যাগি ক্যাপে নতুন পরিচয়, বদলের স্বপ্নে এনসিএল

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD