Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

অবসরের আগে বিশ্বকাপ জিততে চান সাকিব

June 1, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
অবসরের আগে বিশ্বকাপ জিততে চান সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আপাতত আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব আল হাসান। তবে ক্রিকেট নিয়ে ভবিষ্যত ভাবনা ঠিকই করছেন তিনি। এই যেমন এবার চ্যানেল টুয়েন্টিফোরের অনুষ্ঠান স্পোর্টস টুয়েন্টিফোরে সাকিব জানান, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকেই মূল লক্ষ্য বানাতে চান তিনি।

বাস্তবতা বিচারে ক্রিকেট ক্যারিয়ারে হয়তো বড়জোর আর দুটি বিশ্বকাপ খেলতে পারবেন সাকিব আল হাসান। এর মাঝে ভারতে অনুষ্ঠিতব্য আগামী অর্থাৎ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেই বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে চান তিনি। এ ব্যাপারে সাকিব বলেন, ‘আমি অবসরের আগে বিশ্বকাপ জিততে চাই। তাই আমার লক্ষ্য তেইশেই যেন বিশ্বকাপ জিতি। তাহলে সাতাশের জন্য এত কষ্ট করতে হবে না, এতদিন খেলাও লাগবে না। সাতাশের বিশ্বকাপ আসতে তো আরো সাত বছর। এদিকে তেইশের বিশ্বকাপ তো আড়াই-তিন বছর পরই। সেদিক থেকে তেইশই সহজ।’

বিশ্বকাপ বাংলাদেশের সেরা সাফল্য দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল। তবুও টাইগারদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবসম্মত বলে মনে করেন সাকিব, ‘বাস্তবসম্মত কিনা বললে তো বলব উনিশও (২০১৯ ক্রিকেট বিশ্বকাপ) আমাদের জন্য বাস্তবসম্মত ছিল। তেইশে এশিয়াতে খেলা হবে তাই আমাদের বড় সুযোগ থাকবে।’

আগামী ওয়ানডে বিশ্বকাপ যেহেতু ভারতে হবে তাই এশিয়ার দেশের ভালো সুযোগ থাকবে বলে মনে করেন সাকিব, ‘এশিয়াতে খেলা হওয়ায় এশিয়ার বাকি দেশগুলোর জন্যও বড় সুযোগ তৈরি হবে। বলা যায় অনেক কঠিন প্রতিযোগিতা হবে। আমাদের অনেক নতুন খেলোয়াড় থাকবে। আশা করি পারফর্ম করতে সক্ষম খেলোয়াড়ের সংখ্যা বেশি থাকবে।’

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD