Sunday, June 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অবনমন ঠেকাতে বিসিবি সভাপতির দ্বারস্থ ব্রাদার্স

June 7, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের অসন্তোষের জেরে সৃষ্ট সংকটের মধ্যে অবনমন নিশ্চিত হয়েছে ব্রাদার্স ইউনিয়নের। তবে অবনমন ঠেকাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দ্বারস্থ হয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ ছিল। কিন্তু পারিশ্রমিকসহ বিভিন্ন অসন্তোষের কারণে দলটির ক্রিকেটাররা মাঠে নামতে অস্বীকৃতি জানান। সোহাগ গাজী ও জুবায়ের হোসেন লিখনসহ ক্রিকেটাররা নিজেদের অবস্থানে অনড় থাকলে ম্যাচ অফিসিয়ালরা নিয়ম অনুযায়ী অগ্রণী ব্যাংককে বিজয়ী ঘোষণা করেন।

এর ফলে টুর্নামেন্টের বিধি অনুযায়ী ব্রাদার্স ইউনিয়নের অবনমন নিশ্চিত হয়ে যায়। যদিও একমাত্র জয় নিয়ে দলটি এমনিতেই পয়েন্ট তালিকার তলানির দিকে অবস্থান করছিল। নবম রাউন্ডে মাঠে না নামার কারণে পরবর্তী দুই ম্যাচও কার্যত গুরুত্বহীন হয়ে পড়ে।

ঘটনার পর ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে বিসিবি নির্বাচনের ঠিক আগের রাতে নতুন এই বিতর্ক নিয়ে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তারা ও ক্রিকেটাররা। বৈঠকে অতীতেও ক্লাবটির পারিশ্রমিক পরিশোধ নিয়ে বিতর্কের বিষয়টি স্মরণ করিয়ে দেন তামিম। একই সঙ্গে ক্রিকেটারদের আরও ধৈর্য ধরার পরামর্শও দিয়েছেন তিনি।

বৈঠকে ব্রাদার্স ইউনিয়নের পক্ষ থেকে অবনমন ঠেকানোর অনুরোধ জানানো হয়েছে। তবে বিসিবি এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং ক্লাবটির ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটে, সেটিই এখন দেখার বিষয়!

Previous Post

ভোট চলছে, ফল প্রায় নিশ্চিত-বিসিবি নির্বাচন নিয়ে পুরোনো প্রশ্ন

Related Posts

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?
বিশেষ প্রতিবেদন

ভোট চলছে, ফল প্রায় নিশ্চিত-বিসিবি নির্বাচন নিয়ে পুরোনো প্রশ্ন

4
সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

9
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

8

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

অবনমন ঠেকাতে বিসিবি সভাপতির দ্বারস্থ ব্রাদার্স

by cricbdadmin
0
1

ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের অসন্তোষের জেরে সৃষ্ট সংকটের মধ্যে অবনমন নিশ্চিত হয়েছে ব্রাদার্স ইউনিয়নের। তবে অবনমন ঠেকাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

ভোট চলছে, ফল প্রায় নিশ্চিত-বিসিবি নির্বাচন নিয়ে পুরোনো প্রশ্ন

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু হলেও পুরো আয়োজনজুড়ে দেখা গেছে উত্তাপহীন ও একপেশে পরিবেশ। রোববার সকাল ১০টায়...

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
9

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
11

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD