Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

অনুজদের সঙ্গে অনুশীলনে আশরাফুল

November 20, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শাস্তি কমাতে আবেদন করলেন আশরাফুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে নবীন একজন ক্রিকেটারও এখন ব্যস্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। ব্যস্ত আছেন মোহাম্মদ আশরাফুলও। তবে সেটা ২০ ওভারের সেই ক্রিকেট নিয়ে নয়। জাতীয় লিগে এরইমধ্যে ম্যাচও খেলেছেন।

এবার মিরপুর বিসিবি একাডেমি মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল তাকে। একসময় বয়সভিত্তিক এই দলে খেলেছেনও আশরাফুল। খেলেন যুব বিশ্বকাপের দুটি আসর। ২০০০ সালে হান্নান সরকারের নেতৃত্বে প্রথমবার অংশ নেন। ২০০১ সালে টেস্ট অভিষেকের পরও ২০০২ সালে নাফিস ইকবালের অধিনায়কত্বে খেলেছিলেন এই তারকা ব্যাটসম্যান।

লিগে খেললেও বিপিএলে খেলার অনুমতি পাননি টেস্টের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান। এমন কী আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞা উঠে যেতে আরো দু বছর বাকী। সেই দিনের অপেক্ষায় আছেন অ্যাশ।

তার আগে ফিটনেস ধরে রাখতে পরিশ্রম করে যাচ্ছেন আশরাফুল। বলেন, ‘আসলে ফিটনেসের ব্যাপারে এখন আমার কোনো সন্দেহ নেই। এর জন্য যে সাধনা করেছি সেটা বিফলে যায়নি।’

যুব দলের সঙ্গে অনুশীলন প্রসঙ্গে টাইগারদের হয়ে ৬১ টেস্ট ও ১৭৭টি ওয়ানডে খেলা অাশরাফুল আরো একবার সেই দিনটা ফিরে পেতে চান। আরেকবার জাতীয় দলে খেলার জন্য লড়ে যাচ্ছেন তিনি।

Related Posts

হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD