Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

April 5, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এক করোনাভাইরাসে পুরো পৃথিবী স্তব্ধ। যার প্রভাবে বন্ধ সব ধরণের ক্রীড়া ইভেন্ট। তাইতো আগামী জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর পড়েছে অনিশ্চয়তার মুখে। ব্যাপারটি মঙ্গলবার জানিয়েছেন অস্টেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন।

বাংলাদেশ সফর করতে মুখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু করোনার ধাক্কায় জুনে অসিরা বাংলাদেশ সফর পারবেন কিনা তা এখনও চূড়ান্ত নয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন ধরেই নিয়েছেন, সিরিজটি পিছিয়ে যাচ্ছে। ফলে তাঁর পরিকল্পনায় এসেছে বাধা।

আসছে জুনে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা অস্ট্রেলিয়ার। এ ম্যাচ দুটি আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। তাইতো সিরিজটি অধিক গুরুত্বপূর্ণ অজিদের কাছে। কেননা পূর্ণ পয়েন্ট পেলে অস্ট্রেলিয়ার জন্য হবে দারুণ কিছু। কিন্তু করোনা পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া আছে দুই নম্বরে। ভারত আছে শীর্ষে। এ বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে ভারত। সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার সূচি অস্ট্রেলিয়ার। এ নিয়ে টিম পেইন বলেছেন, ‘জুনের সফর অনিশ্চিত তা বুঝতে আপনাকে আইনস্টাইন হওয়ার প্রয়োজন নেই। সিরিজটি পিছিয়ে যাচ্ছে নাকি বাতিল করা হবে তা আমরা এখনও নিশ্চিত নই। আমি মনে করি প্রত্যেকটা খেলোয়াড় চাইছে যে করেই হোক সিরিজটি শেষ করতে। যদি শেষ পর্যন্ত না-ই হয় তাহলে আমাদের জন্য ক্ষতি হতে পারে। পাশাপাশি আমাদের হৃদয়ও ভাঙবে।’

পেইন আরও বলেন, ‘আমি আশা করছি তারা সিরিজটি খুব বেশি পিছিয়ে দেবে না। কিছু সিরিজ এরই মধ্যে স্থগিত হয়েছে। কিছু স্থগিত হওয়ার পথে। কিন্তু খেলোয়াড়রা টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো সম্পূর্ণ করতে মুখিয়ে আছে।’

করোনার প্রভাবে এখন পর্যন্ত সীমিত পরিসরের সিরিজগুলো বন্ধ কিংবা স্থগিত হয়েছে। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো নিয়ে এখনও আয়োজকরা কোনো সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জুনের সিরিজ নিয়ে কোনো আলোচনা করেনি। দুই দেশের বোর্ডই পরিস্থিতি বিবেচনা করছে। ১১ জুন চট্টগ্রামে এবং ১৯ জুন ঢাকায় সিরিজ শুরুর কথা রয়েছে।

২০২১ সালের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। নিজেদের পরিকল্পনা নিয়ে পেইন বলেছেন, ‘আমাদের নির্দিষ্ট লক্ষ্য থাকে। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই এবং সেটা জিততে চাই। এর থেকে বেশি কিছু তো আর না। খেলোয়াড়রা প্রত্যেকে পয়েন্ট প্রক্রিয়া দারুণ উপভোগ করছে এবং প্রত্যেকটি টেস্ট ম্যাচ বেশ মনোযোগ দিয়ে খেলছে। আমরা নিজেদের লক্ষ্যের পথে সেভাবেই এগিয়ে যাচ্ছি।’

Previous Post

সিলিন্ডার বিস্ফোরণ: অল্পের জন্য বাঁচলেন লিটন দাসের স্ত্রী

Next Post

কোয়ারেন্টিন জীবন কেমন কাটছে মুশফিকের?

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

8
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
কোয়ারেন্টিন জীবন কেমন কাটছে মুশফিকের?

কোয়ারেন্টিন জীবন কেমন কাটছে মুশফিকের?

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
8

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD