Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অনিশ্চয়তায় হেলস, গুরবাজকে নিয়ে বিকল্প পরিকল্পনায় ঢাকা

December 12, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অনিশ্চয়তায় হেলস, গুরবাজকে নিয়ে বিকল্প পরিকল্পনায় ঢাকা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ব্যস্ততায় রয়েছেন অ্যালেক্স হেলস। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার পর তার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যোগ দেওয়ার কথা রয়েছে। বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে, আর তার আগেই ঢাকা ক্যাপিটালস তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। তবে বিপিএলের শুরুর অংশে হেলসকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আইএল টি-টোয়েন্টির ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি। আবুধাবি যদি সেই ফাইনালে পৌঁছায়, তাহলে হেলস ঢাকার হয়ে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। এমন পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প পরিকল্পনা তৈরি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের প্রধান নির্বাহী আতিক ফাহাদ জানিয়েছেন, হেলসের সম্ভাব্য অনুপস্থিতি সামাল দিতে আগেই তাঁরা চুক্তি করেছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে। তার আশা, দুজনের অন্তত একজনকে টুর্নামেন্ট শুরুর দিক থেকেই পাওয়া যাবে।

গণমাধ্যমকে আতিক ফাহাদ বলেন, দুজন ওপেনারই যেহেতু আইএল টি-টোয়েন্টিতে খেলছেন, তাই হেলসের আগমন নিয়ে ভরসা করা কঠিন। সে কারণেই তাদের দলে রয়েছে আরেকজন বড় ম্যাচ–উপযোগী ওপেনার।

ঢাকার স্কোয়াডে এবার বিদেশি তারকার অভাব নেই। হেলস ও গুরবাজের সঙ্গে দলে রয়েছেন ‍উসমান খান, ওডিন স্মিথ, ইমাদ ওয়াসিম, জুবাইদ আকবরী এবং শ্রীলঙ্কার দাসুন শানাকা। স্থানীয় তালিকাও বেশ শক্তিশালী তাসকিন আহমেদ, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও তোফায়েল আহমেদসহ আরও অনেকে থাকছেন দলে। সরাসরি চুক্তি ও নিলামে মিলিয়ে একটি ব্যালান্সড ও গভীর স্কোয়াড গড়ে তুলেছে ঢাকা।

এদিকে বিপিএলের অন্য এক দলে বড় পরিবর্তন ঘটেছে। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত জিমি নিশামকে পাওয়া যাবে রাজশাহী ওয়ারিয়র্সে। বেশি পারিশ্রমিক প্রস্তাব করায় কিউই অলরাউন্ডার রাজশাহীর দলে যোগ দিতে সম্মত হয়েছেন।

২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের মাঠের লড়াই!

Previous Post

সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে রেকর্ডের বন্যা!

Next Post

গতি, জনপ্রিয়তা আর অভিজ্ঞতা-ঢাকার পরিকল্পনায় শোয়েব

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
ঢাকা ক্যাপিটালসের চমক, নাম লেখালেন শোয়েব আখতার

গতি, জনপ্রিয়তা আর অভিজ্ঞতা-ঢাকার পরিকল্পনায় শোয়েব

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD