Saturday, March 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অনন্য সাঙ্গাকারা

February 11, 2014
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, ভিডিও রিপোর্ট, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের চাই ৪৬৭, শ্রীলঙ্কার ১০ উইকেট
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

শুধু শ্রীলঙ্কারই নয়, ক্রিকেট ইতিহাসের সেরা প্রতিভাদের একজন তিনি। বয়স ৩৬ পেরিয়েছেন গত বছরেরর ২৭ অক্টোবর। কিন্তু ছন্দ একটুও কমেনি তার। বাংলাদেশ সফরেও সেই একই দাপট, একই নান্দনিক ব্যাটিং। বিশেষ করে চট্রগ্রাম টেস্টটা যেন কুমার সাঙ্গাকারারই। এক ইনিংসে ট্রিপল সেঞ্চুরি আরেক ইনিংসেও শতরান। আর তাতেই এই শ্রীলঙ্কান ছুঁয়ে ফেললেন গ্রাহাম গুচের অনন্য এক রেকর্ড!
এক টেস্টে ট্রিপল ও সেঞ্চুরির রেকর্ডটা এতোদিন গুচের দখলে ছিল। এবার তাতে ভাগ বসালেন সাঙ্গাকারা।
১৯৯০ সালে লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে ৩৩৩ ও ১২৩ রান করেন ইংল্যান্ডের সাবেক ওই ক্রিকেটার। ১৪ বছর পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লর্ডসের স্মৃতি ফিরিয়ে আনলেন সাঙ্গাকারা।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে তার ব্যাটে এল ৩১৯। এরপর ১০৫!
এটি লঙ্কান এই তারকার ৩৫তম টেস্ট শতরান। তাতেই তিনি টপকে গেলেন সুনীল গাভাস্কার এবং ব্রায়ান লারাকে। দুজনেরই সেঞ্চুরি সংখ্যা ৩৪।
এ অবস্থায় টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করাদের তালিকায় ৫ম স্থানে আছেন সাঙ্গাকারা। তারওপরে রয়েছেন- শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১) এবং রাহুল দ্রাবিড় (৩৬)।
চট্রগ্রামে পেলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট ট্রিপল সেঞ্চুরি। এই ইনিংস খেলার পথে ১১ হাজার রান ক্লাবের সদস্য হয়েছেন তিনি। আবার ডাবল সেঞ্চুরিতেও লারাকে স্পর্শ করলেন সাঙ্গাকারা। দু’জনেরই ডাবল সেঞ্চুরি ৯টি। সর্বোচ্চ ১২টি নিয়ে শীর্ষে অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান।
কে জানে এবার স্যার ডনকে টপকে যাওয়ার লক্ষ্যটাই হয়তো স্থির করবেন কুমার সাঙ্গাকারা।

http://youtu.be/5KN0dYj2oC0

http://youtu.be/_WN0qnmgBEA

Previous Post

মমিনুলের সেঞ্চুরি, চট্রগ্রাম টেস্ট ড্র

Next Post

তিন ‘জমিদারে’র প্রস্তাবই পাশ হল!

Related Posts

জিততে ১৩০ রান চাই লিজেন্ডসদের
বিশেষ প্রতিবেদন

সংকটে ঢাকা প্রিমিয়ার লিগ, সমাধান দিতে পারছে না বিসিবি

4
মিরপুরের বিকল্প ভেন্যুর চিন্তায় বিসিবি
বিশেষ প্রতিবেদন

মিরপুরে আর স্লো উইকেট নয়, রান হওয়ার ইঙ্গিত

5
ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল

10
Next Post
তিন ‘জমিদারে’র প্রস্তাবই পাশ হল!

তিন 'জমিদারে'র প্রস্তাবই পাশ হল!

Discussion about this post

সর্বশেষ..

জিততে ১৩০ রান চাই লিজেন্ডসদের

সংকটে ঢাকা প্রিমিয়ার লিগ, সমাধান দিতে পারছে না বিসিবি

by cricbdadmin
0
4

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। টুর্নামেন্ট আয়োজনের সময় ঘনিয়ে এলেও এখনো...

মিরপুরের বিকল্প ভেন্যুর চিন্তায় বিসিবি

মিরপুরে আর স্লো উইকেট নয়, রান হওয়ার ইঙ্গিত

by cricbdadmin
0
5

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে নামবে টাইগাররা। আগামী...

ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল

ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল

by cricbdadmin
0
10

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ। খেলোয়াড়দের আগেই প্রস্তুতির অংশ হিসেবে...

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

by cricbdadmin
0
7

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণের অপেক্ষা এখন শেষের প্রহরে। আগামীকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।...

শেষ ম্যাচে ছন্দপতন বাংলাদেশের

লিটনের অভিজ্ঞতাই ভরসা

by cricbdadmin
0
6

ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতায় নিজের সেরা ছন্দ যেন হারিয়েই ফেলেছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর এই সংস্করণে আর মাঠে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD