Sunday, May 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অধিনায়কত্ব নিয়ে একদমই ভাবছি না : মাশরাফি

February 29, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
অধিনায়কত্ব নিয়ে একদমই ভাবছি না : মাশরাফি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নিজ ইচ্ছেতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তাই অনেকেই এ ডানহাতি পেসারের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু না। তেমনটি হয়নি এখনো। নড়াইল এক্সপ্রেস খেলে যেতে চাইছেন আরও কিছু সময়। এরইমধ্যে শনিবার এ তারকা সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, নেতৃত্ব থাকা না থাকা নিয়ে একবারই ভাবছেন না। এ ব্যাপারটি পুরোপুরি বোর্ডের। এখন তার মন শুধু ২২ গজে। ভালো পারফর্ম করার মূল লক্ষ্য।

পারফরম্যান্সের কারণে দলে জায়গা পাওয়ার কথাও ভাবেন না মাশরাফি। কিন্তু অধিনায়ক হিসেবে তার বিকল্প না থাকায় খেলতেই হচ্ছে তাকে। এ বিষয়টা কীভাবে দেখছেন টাইগার অধিনায়ক?‘অধিনায়কত্ব নিয়ে আসলে বলতে চাই যে, এটি আমার ভাবনার বিষয় নয়। এটা টিম ম্যানেজম্যান্টের ভাবনার জায়গা। তাই এটা নিয়ে আমি একদমই ভাবছি না। কিংবা দল ঘোষণার আগেও আমি ভাবিনি। এটা বোর্ডের সিদ্ধান্ত, টিম ম্যানেজম্যান্টের বিষয়।’

সাম্প্রতিক সময়ে মাশরাফির পারফরম্যান্স পড়তির দিকে। পরিসংখ্যান সাক্ষী দিচ্ছে, সবশেষ দশ ওয়ানডেতে মাশরাফির উইকেটসংখ্যা মাত্র ১টি। ইতিহাস ঘাটলে দেখা যাবে, প্রায় ১৮ বছরের ক্যারিয়ারের কখনওই এতো বাজে সময়ের মধ্যে যেতে হয়নি টাইগার অধিনায়ককে। যে কারণে ক্যারিয়ারের এই পর্যায়ে প্রায় প্রতিটি ম্যাচই যেনো নিজেকে প্রমাণ করার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও মাশরাফির পরিষ্কার বক্তব্য, তিনি কখনওই প্রমাণ করার জন্য ক্রিকেট খেলেননি, ‘দেখুন, প্রমাণ করার কোনো বিষয় নেই এখানে। আমি তো গ্যারান্টি দিতে পারব না যে, অবশ্যই পারফর্ম করবো। তবে একটা গ্যারান্টি দিতে পারবো যে আমি নিজের শতভাগ দিয়ে চেষ্টা করবো। যেকোনো খেলোয়াড়ের ব্যাপারে প্রশ্ন উঠতে পারে যে, সে তার শতভাগ দিয়ে চেষ্টা করছে কি না। টিম ম্যানেজম্যান্ট থেকে মূল্যায়ন করা হতে পারে যে, খেলোয়াড়ের ডেডিকেশন ঠিক জায়গায় আছে কি না। এসব জায়গা প্রশ্নবিদ্ধ থাকলে কোনো খেলোয়াড়ের অনেক কিছু পরিবর্তন করা লাগতে পারে।’

Previous Post

মাশরাফির প্রশ্ন, আমি কি চুরি করেছি যে লজ্জা পেতে হবে?

Next Post

সিলেটে লিটনের ব্যাটে সেঞ্চুরি

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
সিলেটে লিটনের ব্যাটে সেঞ্চুরি

সিলেটে লিটনের ব্যাটে সেঞ্চুরি

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
11

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD