Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

২৬৪ রানে থামল জুটি!

June 18, 2025
in নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
২৬৪ রানে থামল জুটি!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

গল টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ছিল নাটকীয়, আর সেই নাটকের কেন্দ্রে ছিলেন নাজমুল হোসেন শান্ত ও অ্যাঞ্জেলো ম্যাথুস। আগের দিন বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলে শান্ত পৌঁছে গিয়েছিলেন ১৪৮ রানে। কিন্তু দিনের সপ্তম ওভারেই সেই ইনিংস থামিয়ে দেন আসিথা ফার্নান্দো ও ম্যাথুসের যৌথ প্রয়াসে। ইনিংসের ৯৭তম ওভারে ফার্নান্দোর বল শান্তের ব্যাট ছুঁয়ে উঠে গেলে মিড অফে দারুণ ডাইভ দিয়ে অসাধারণ এক ক্যাচ ধরেন ম্যাথুস। উইকেট পাওয়ার পর তাঁর উল্লাস ছিল চোখে পড়ার মতো-যেন বুঝিয়ে দিলেন, এই উইকেট পেতে কতটা পরিশ্রম করতে হয়েছে শ্রীলঙ্কাকে।

১৪৮ রানের ইনিংসটি শান্তর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর সর্বোচ্চ ইনিংসটিও এসেছিল এই লঙ্কানদের বিপক্ষেই, ২০২১ সালে পাল্লেকেলেতে, যেখানে তিনি করেছিলেন ১৬৩ রান। আজকের ইনিংসেও তিনি একটা ধাক্কা সামলে ফিরেছিলেন। দিনের শুরুতে, ইনিংসের ৯৫তম ওভারে এলবিডব্লিউর শিকার হলেও রিভিউয়ে বেঁচে যান ১৪৩ রানে। কিন্তু সে যাত্রা থেকে মাত্র পাঁচ রান যোগ করেই ফিরতে হয় তাকে।

শান্তের বিদায়ের মধ্য দিয়ে ভাঙে বাংলাদেশের ২৬৪ রানের চতুর্থ উইকেটের জুটি—যা বিদেশের মাটিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জুটি। এই জুটির আরেক প্রান্তে থাকা মুশফিকুর রহিম তখন অপরাজিত ১১৮ রানে। এই ইনিংসের মধ্য দিয়ে মুশফিক আরও একবার প্রমাণ করেছেন, কেন তাঁকে বলা হয় বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার। তাঁর আগে রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি, আর গলের উইকেটে যেভাবে খেলছেন, তাতে চতুর্থটিও কেবল সময়ের অপেক্ষা মনে হচ্ছে।

মুশফিকের এই ইনিংসই নয়, পুরো ক্যারিয়ারই বাংলাদেশ টেস্ট ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। সর্বোচ্চ রান সংগ্রাহক (৬১৭৩), সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার (৯৭) এবং সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিক—সবই মুশফিক। গলে তিনি আরও একটি বড় মাইলফলকের দিকে এগোচ্ছেন।

 

Previous Post

মনের মতো উইকেটে মনছোঁয়া ইনিংস

Next Post

মুশফিক-লিটনের দাপটে প্রথম সেশনটা বাংলাদেশের

Related Posts

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত
বিশেষ প্রতিবেদন

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

6
আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস
বিশেষ প্রতিবেদন

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

8
৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

9
Next Post
মুশফিক-লিটনের দাপটে প্রথম সেশনটা বাংলাদেশের

মুশফিক-লিটনের দাপটে প্রথম সেশনটা বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

by cricbdadmin
0
6

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)...

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

by cricbdadmin
0
8

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের আউট হওয়ার ধরন হতাশ করেছে ভক্তদের। সেট হয়ে যাওয়ার পরও অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে...

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

by cricbdadmin
0
9

ম্যাচের আগে আলোচনা ছিল ভিন্নরকম! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট, সবুজ ঘাসে মোড়া পিচে বোলারদের দাপট দেখা যেতে পারে বলে ধারণা...

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

by cricbdadmin
0
8

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪১৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ ভাগে দ্রুত...

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

by cricbdadmin
0
15

পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে নিজের ৩৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD