Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

১০ উইকেটে হারল বাংলাদেশ

September 13, 2014
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
১০ উইকেটে হারল বাংলাদেশ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়ানডে সিরিজের পর টেস্ট। এখানেও সেই একই গল্প। একই ব্যর্থতার পথে হেটে চলা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভয়াবহ বিপর্যয় হলো বাংলাদেশের। স্বাগতিকরা মঙ্গলবার পঞ্চম দিন সকালেই ১০ উইকেটে জিতে নিল কিংসটাউন টেস্ট।
দুই টেস্ট সিরিজের প্রথমটি জিতে নিরাপদে এখন ক্যারিবিয়রা। অন্তত সিরিজ হারছে না তারা।
উল্টো দিকে ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর এবার টেস্টেও দল ভরাডুবির শঙ্কায়। তবে লড়লেন মুশফিকুর রহীম। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কথা বলল বাংলাদেশ অধিনায়কের ব্যাট। স্রোতের বিপরীতে দাড়িয়ে এবার তুলে নিলেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত বাংলাদেশ অধিনায়ক আউট হন ১১৬ রানে। ২৪৩ বলের ইনিংসটিতে ছিল ১৫ চার ও ১ ছক্কা। ১ম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৪৮।
মঙ্গলবার আর্নস ভ্যালে গ্রাউন্ডে সকালে লক্ষ্য ছিল একটাই ইনিংস হার এড়ানো। এরপর টেস্টে ড্রয়ের পথে এগিয়ে চলা। শেষদিকে মঙ্গলবার কিছুটা দৃঢতা দেখাতে পারলেই চলত। কিন্তু আগের দিন অপরাজিত নাসির হোসেন সব শেষ করে দিলেন। আগের ইনিংসের মতো এবারো তার কান্ডজ্ঞানহীন ব্যাটিং। মাত্র ১৯ রান করে কেমার রুচের বলে আউট হয়ে ফিরে গেলেন তিনি। এরপরের ব্যাটসম্যানরা শুধুই আসা আর যাওয়ার দায়টুকু যেন সেরেছেন।
এক প্রান্তে দাড়িয়ে সর্তীথদের এমন বাজে ব্যাটিং দেখতে হয়েছে মুশফিককে। দল যখন ৯ উইকেট হারাল তখন ছক্কা হাকিয়ে সেঞ্চুরি করলেন মুশফিক।
অধিনায়কের শতরানটাই একমাত্র প্রাপ্তি।
সব মিলিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে তুলে ৩১৪ রান। ইনিংস হার এড়ায়। ৬৪ রানে ৪ উইকেট নেন কেমার রোচ। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাড়ায় ১৩ রান। সেই রান কোন উইকেট না হারিয়ে ২.৪ ওভারে তুলে নেন ক্রিস গেইল এবং ক্রেইগ বেথওয়াইট। ১০ উইকেটে অনায়াসে প্রথম টেস্ট জিতে যায় ক্যারিবিয়রা।
১৩ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৪৮৪/৭ ডিক্লে. (ব্রাথেট ২১২, গেইল ৬৪, ব্রাভো ৬২, চন্দরপল ৮৫*, তাইজুল ৫/১৩৫) ও ২য় ইনিংস : ১৩/০ (গেইল ৯*, ব্রেথওয়েইট ৪*)।
বাংলাদেশ ১ম ইনিংস : ১৮২/১০ (শামসুর ৩৫, মমিনুল ৫১, মুশফিক ৫১*, বেন ৫/৩৯) ও ২য় ইনিংস :  ৩১৪/১০ (মুশফিকুর ১১৬, তামিম ৫৩, মাহমুদুল্লাহ ৬৬, রোচ ৪/৬৪) ।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী
ম্যাচসেরা : ক্রেইগ ব্রেথওয়েইট

 

Previous Post

নিষিদ্ধ সাইদ আজমল

Next Post

জয়ের ধারায় ব্রাজিল

Related Posts

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত
বিশেষ প্রতিবেদন

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

6
আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস
বিশেষ প্রতিবেদন

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

8
৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

9
Next Post
জয়ের ধারায় ব্রাজিল

জয়ের ধারায় ব্রাজিল

Discussion about this post

সর্বশেষ..

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

by cricbdadmin
0
6

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)...

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

by cricbdadmin
0
8

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের আউট হওয়ার ধরন হতাশ করেছে ভক্তদের। সেট হয়ে যাওয়ার পরও অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে...

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

by cricbdadmin
0
9

ম্যাচের আগে আলোচনা ছিল ভিন্নরকম! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট, সবুজ ঘাসে মোড়া পিচে বোলারদের দাপট দেখা যেতে পারে বলে ধারণা...

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

by cricbdadmin
0
8

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪১৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ ভাগে দ্রুত...

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

by cricbdadmin
0
15

পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে নিজের ৩৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD