সেমিতে ইংল্যান্ড, দ.আফ্রিকা, উইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মেয়েরা গ্রুপ পর্বের লড়াই শেষ হওয়ার একদিন আগেই ঠিক হয়ে গেছে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের মেয়েদের বিভাগের সেমিফাইনালিস্ট। শেষ চারের টিকিট পেয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। যদি সেমিফাইনালের লাইনআপ এখনো ঠিক হয়নি।
সোমবার সিলেটে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শেষ চারে উঠল দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
এর আগেই অবশ্য সফলভাবে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যর্থ হয়েছে ভারতের মেয়েরা। ব্যর্থতার বৃত্তে বন্ধী হয়ে আছে সালমা খাতুনরা।



