কলাবাগান ক্রীড়া চক্রকে ৪০ রানে হারিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন মোহামেডান। সেই সঙ্গে সুপার লিগ নিশ্চিত করল তারা।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে মোহামেডান। এজাজ আহমেদের সেঞ্চুরিতে তারা অলআউট হয়ে তুলে ৩০৫ রান। ৫ বাউন্ডারি ও ৬ ছক্কায় সাজানো তার এই ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২৬৫ রানে অলআউট হয়ে কলাবাগান।
সংক্ষিপ্ত স্কোর : মোহামেডান : ৩০৫/১০ (৫০ ওভার, এজাজ ১০৯, হাবিবুর ৬৪, রহমত শাহ ৪২, জেহান মুবারক ৩/৬১)। কলাবাগান : ২৬৫/১০ (৪৯.৩ ওভার, মিথুন আলী ৪১, শাফায়াত ৪৩, নাঈম ইসলাম ৮৩, ফরহাদ হোসেন ২৪, রহমত উল্লাহ ৫/৫০)। ফল : মোহামেডান ৪০ রানে জয়ী। ম্যাচসেরা : এজাজ আহমেদ।



