Sunday, March 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

August 5, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সিরিজ জয়ে চোখ বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে চারটি টি-টুয়েন্টি ম্যাচই বাংলাদেশ খেলেছে বৈশ্বিক টুর্নামেন্টে। এবারই প্রথম লড়ছে দ্বিপাক্ষিক সিরিজে। নিজ দেশ, চেনা উইকেটে সেই সিরিজ খেলতে নেমে বাজিমাত টাইগারদের। টানা দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।তৃতীয় ম্যাচ জিতলেই ধরা দেবে সিরিজ।

সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি নায়ক আফিফ হোসেন ধ্রুব জানালেন চোখ জয়ে। বলছিলেন, ‘আমাদের প্রত্যেকটি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। আপাতত আমাদের চিন্তা থাকবে সামনের ম্যাচটা যেন ভালো খেলে জিততে পারি। জিততে পারলে সিরিজটি তো আমাদের পক্ষেই আসবে। সামনের ম্যাচ জেতার চেষ্টা করব।’

অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৮ বল বাকি থাকতে তুলে নেয় ৫ উইকেটে জয়। আফিফ ৩১ বলে করেন সর্বোচ্চ ৩৭। ৫ চার ও ১টি ছয়ের সাহসী ইনিংসে জেতান দলকে।

শুক্রবার ফের মাঠের লড়াই। তার আগে আফিফ বলেন, ‘শেষ কয়েকটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলছি। সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজেও আমরা ভালো খেলেছি। তার আগে যে সিরিজ হয়েছে, সেটাতেও ভালো করেছি। ওই সিরিজগুলোর আত্মবিশ্বাস আমাদের সহায়তা করছে। সিনিয়ররাও আমাদের সহায়তা করছেন। খুব সুন্দর একটি দলীয় পরিবেশ তৈরি হয়েছে।’

পেসার মুস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ভাল করেছেন শরিফুল ইসলামও। এই প্রসঙ্গে আফিফ জানাচ্ছিলেন, ‘উইকেটের যে কন্ডিশন ছিল, মুস্তাফিজ ভাই ও শরিফুল খুব ভালো মূল্যায়ন করতে পেরেছে। উইকেটের কন্ডিশনের কারণে তারা খুব ভালো বোলিং করেছে।’

এবার সিরিজ জয়ের মিশন। শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুরের শেরেবাংলায় সিরিজের তৃতীয় ম্যাচে অজিদের সঙ্গে লড়বে বাংলাদেশ।

Previous Post

বিশ্বাস ছিল আফিফের, জিতবে দল

Next Post

ফের আসছে বিসিবি অ্যাওয়ার্ড নাইট

Related Posts

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

4
ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন
বিশেষ প্রতিবেদন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

5
আনন্দ-ভালোবাসার ঈদ, দেশে-বিদেশে ক্রিকেটারদের উদযাপন
বিশেষ প্রতিবেদন

আনন্দ-ভালোবাসার ঈদ, দেশে-বিদেশে ক্রিকেটারদের উদযাপন

5
Next Post
Coaches pay price for BCB whim!

ফের আসছে বিসিবি অ্যাওয়ার্ড নাইট

Discussion about this post

সর্বশেষ..

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

আনন্দ-ভালোবাসার ঈদ, দেশে-বিদেশে ক্রিকেটারদের উদযাপন

আনন্দ-ভালোবাসার ঈদ, দেশে-বিদেশে ক্রিকেটারদের উদযাপন

by cricbdadmin
0
5

এক মাসের সিয়াম সাধনার পর আজ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ভোরের আলো ফুটতেই ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে...

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

by cricbdadmin
0
10

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসছে। চলতি মাসেই বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্বের মেয়াদ...

সতর্ক করলেন তামিম

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

by cricbdadmin
0
6

রাজনীতি ও ক্রীড়াঙ্গনের সংযোগস্থলে আয়োজিত এক দোয়া মাহফিলেই উঠে এলো বাংলাদেশের ক্রিকেটের বড় এক নামের ভবিষ্যৎ ভাবনা। অসুস্থ মির্জা আব্বাসের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD