মহেন্দ্র সিং ধোনির জীবনের গল্প নিয়ে সিনেমা হচ্ছে সেটা পুরনো খবর। নতুন খবর হলো- তার নাম ভুমিকায় অভিনয় করছেন সময়ের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
তাইতো প্রথম দিককার ধোনির মতোই তাঁকে রাখতে হয় লম্বা চুল! আর গালে হালকা দাড়ি। সুশান্তকে ঠিক ধোনির মতোই লাগছিল।
জানা গেল সিনেমাটির নাম- ‘এম এস ধোনি: আনটোল্ড স্টোরি’। ছবির পরিচালক নীরজ পাণ্ডে। এরইমধ্যে দ্রুত শুটিং এগিয়ে চলেছে। সুশান্ত মন দিয়ে ধোনির জীবনের গল্প সেলুলয়েডে ফুটিয়ে তুলছেন।
এটা অনেকেরই জানা ট্রেনের টিক কালেকটর থেকে আজ সুপার হয়েছেন ধোনি। সাধারন থেকে বনে গেছেন অসাধারন! তার জীবনের বাঁকগুলো নাটকীয়তায় ঠাসা!



