Tuesday, August 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মেহেদীর ঘূর্ণিতে দিশেহারা শ্রীলঙ্কা, বাংলাদেশের চাই ১৩৩

July 16, 2025
in নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মেহেদীর ঘূর্ণিতে দিশেহারা শ্রীলঙ্কা, বাংলাদেশের চাই ১৩৩
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেট হারিয়ে ১৩২ রানে শ্রীলঙ্কাকে থামাল বাংলাদেশ। বাংলাদেশের স্পিন আক্রমণে কুপোকাত লঙ্কানরা শুরু থেকেই ব্যাটিংয়ে খেই হারিয়ে ফেলে। শেখ মেহেদী হাসান চার ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হয়ে ওঠেন দুর্ভেদ্য-যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা পারফরম্যান্স।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস ভাগ্য আজও মুখ দেখেনি লিটন দাসের। নবমবারের মতো টস হেরে এবারও প্রতিপক্ষের সিদ্ধান্ত মেনে নিতে হয় তাকে। তবে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা এবার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন, যা তাদের জন্য খুব একটা সুখকর হয়নি।

প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। এরপর শুরু হয় মেহেদীর ‘ঘূর্ণি ঝড়’। নিজের প্রথম ওভারে কুশল পেরেরাকে ‘গোল্ডেন ডাক’-এ ফিরিয়ে দেন। এরপর একে একে বিদায় নেন চান্দিমাল, আসালাঙ্কা এবং ইনিংসের অন্যতম ভরসা নিসাঙ্কা। মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

পাওয়ারপ্লের মধ্যে শ্রীলঙ্কার স্কোর ছিল ৩ উইকেটে ৪০। এরপর ক্রমাগত উইকেট হারিয়ে ৬৬ রানেই পড়ে তারা ৫ উইকেট হারিয়ে বিপাকে। শেষদিকে কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকা চেষ্টা করলেও রান তুলতে হিমশিম খেতে হয় তাদের।

শেষ ওভারে শরিফুল ইসলামের বাজে বোলিংয়ে আসে ২২ রান। টানা চার বলে দুটি চার ও দুটি ছক্কা হজম করেন তিনি, দেন একটি ওয়াইডও। এতে শ্রীলঙ্কা কিছুটা আশার আলো পেলেও, রান তাড়া করার জন্য এ স্কোর যথেষ্ট নয় বলেই ধারণা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান পাথুম নিসাঙ্কার (৪৬)। এছাড়া শানাকা অপরাজিত ছিলেন ২৫ বলে ৩৫ রানে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় দলীয় সংগ্রহ বড় হয়নি। প্রেমাদাসার গত ১০ ম্যাচের ৯টিতে জয় পেয়েছে রান তাড়া করা দল। পরিসংখ্যান বলছে, এবার সিরিজ জয়ের বড় সম্ভাবনা বাংলাদেশের।

শুরুটা ছিল হতাশায়। প্রথম ম্যাচ হেরে অনেকেই ধরে নিয়েছিল সিরিজ হাতছাড়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের বিশাল জয় এনে দল ঘুরে দাঁড়ায়।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩২/৭ (নিসাঙ্কা ৪৬, কুসাল মেন্ডিস ৬, কুসাল পেরেরা ০, চান্দিমাল ৪, আসালাঙ্কা ৩, কামিন্দু মেন্ডিস ২১, শানাকা ৩৫, ভ‍্যান্ডারসে ৭, থিকশানা ৬; শরিফুল ৪-০-৫০-১, মেহেদি ৪-১-১১-৪, মুস্তাফিজ ৪-০-১৭-১, তানজিম ২-০-২৩-০, শামীম ২-০-১০-১, রিশাদ ৪-০-২০-০)

Related Posts

এশিয়ান গেমসে স্বর্ণ চান জ্যোতি
বিশেষ প্রতিবেদন

এশিয়ান গেমসে স্বর্ণ চান জ্যোতি

0
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, বোনাস পাবেন ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

সিরিজ ড্র, সম্মান আর নতুন পরিচয়

0
টানা তিন জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি
বিশেষ প্রতিবেদন

টানা তিন জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD