Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

March 14, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে দেখেছে ম্যাচ কর্তৃপক্ষ, যার ফল, তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানআউট হওয়ার পর মাঠে অসন্তোষ প্রকাশ করে শাস্তি পেয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আগা। ক্রিকেট সরঞ্জাম মাটিতে ছুড়ে মারার ঘটনায় ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ তাকে তিরস্কার করেন এবং তার নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়।

সালমান অভিযোগটি মেনে নেওয়ায় বিষয়টি নিয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরে মাঠের আচরণবিধি ভঙ্গের কারণে তার নামে এর আগে কোনো ডিমেরিট পয়েন্ট ছিল না।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বলটি সোজা খেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি মিরাজ নিজের পা দিয়ে থামিয়ে দেন। তখন বল সংগ্রহের জন্য সালমান ও মিরাজ দুজনই এগিয়ে গেলেও আগে বল হাতে পান মিরাজ। সঙ্গে সঙ্গে থ্রো করে তিনি স্টাম্প ভেঙে দেন। পরে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে সালমানকে রানআউট ঘোষণা করেন।

আউট হওয়ার পরিস্থিতি মেনে নিতে না পেরে সঙ্গে সঙ্গেই বিরক্তি প্রকাশ করেন সালমান। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জানানোর আগেই তিনি মাঠে হেলমেট ও গ্লাভস ছুড়ে মারেন এবং মিরাজের দিকেও অসন্তোষের ইঙ্গিত দেন। এরপর ড্রেসিংরুমে ফেরার সময় বাউন্ডারি লাইন পার হয়ে আবারও সরঞ্জাম ছুড়ে মারতে দেখা যায় তাঁকে। এ সময় বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তাঁর বাকবিতণ্ডাও হয়।

তবে ম্যাচের ফল পাকিস্তানের পক্ষেই গেছে। বাংলাদেশকে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় তারা। তিন ম্যাচের সিরিজ এখন ১–১ অবস্থায় রয়েছে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ওয়ানডেতেই নির্ধারিত হবে সিরিজের চূড়ান্ত ফল।

Related Posts

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা

0
যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
বিশেষ প্রতিবেদন

শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD