ছবির ছোট্ট শিশুটিকে কী চেনা যায়? না চেনাটাই স্বাভাবিক। পৃথীবির অন্যসব শিশুরই মতো দেখতে। কিন্তু কে জানতে একদিন তার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ? পাবে ইর্ষনীয় সব অর্জন!
ছবির শিশুটি আজকের মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের রঙীন পোশাকের ক্রিকেট অধিনায়ক! দেশের সেরা ক্রিকেট প্রতিভাদের একজন। জনপ্রিয়তায় আকাশ ছোঁয়া তিনি। ডাক নাম কৌশিক।
মায়ের সঙ্গে ছোট্ট মাশরাফির ছবিটি পোস্ট করলেন আরেক ক্রিকেটার আল আমিন হোসেন। ম্যাশের জন্মদিনে ৫ অক্টোবর শুভেচ্ছা জানিয়েছিলেন এই পেসার।



