হঠাৎ করেই ফের আলোচনায় চলে আসলেন নাজনীন আক্তার হ্যাপি। না, এবার রুবেল হোসেনকে জড়িয়ে নয়। তার একটি ফেসবুক স্ট্যাটাস জন্ম দিল নতুন খবরের। জানা গেল বিয়ে করতে যাচ্ছেন আলোচিত এই মডেল অভিনেত্রী। বিয়ে করতে যাচ্ছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে লিখেছন-”আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গুলশান-১ হবে এ বিয়ের অনুষ্ঠান। ২৩ এপ্রিল আমার বিয়ে। সন্ধ্যা ৭টায় প্রোগ্রাম শুরু। এর জন্য আমি খুবই এক্সাইটেট।”

অবশ্য পাত্রটি রুবেল নন। জাতীয় দলের ওই ক্রিকেটারের সঙ্গে সম্পর্কটা চুকে গেছে তার। পাত্রের নাম অবশ্য গোপন রেখেছেন হ্যাপি। আবার খবরটির সত্যতা নিয়েও থাকছে শঙ্কা।
এইতো গতবছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপী। পরে এজন্য জেলেও যেতে হয় রুবেলকে। তার বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেয় শঙ্কা। পরে জামিন মিলে।
২১ বছর বয়সী চলচ্চিত্র অভিনেত্রী হ্যাপি তখন জানান-রুবেল বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন।
এ সময় তিনি যেমনটা বলছিলেন- ফেসবুকের মাধ্যমে রুবেলের সঙ্গে তার পরিচয়। সেটা বছর খানেক আগের কথা। এরপর গত নয় মাস ধরে তাদের ঘনিষ্টতা বাড়তে থাকে।
হ্যাপি বলছিলেন, ”হঠাৎ করে কিছুদিন আগে আমাদের সমস্যা দেখা দেয়। জানতে পারি রুবেল আরেক মেয়ের প্রেমে পড়েছেন। এরপরই ও আমাকে এড়িয়ে চলতে শুরু করে। অথচ বিয়ের কথা বলে আমার সঙ্গে ঘনিষ্ট হয়েছে রুবেল।”
রুবেলকে জড়িয়ে আলোচনায় আসা তরুনী হ্যাপি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। এরইমধ্যে তিনি ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। বেশ কয়েকটি সিনেমা মুক্তির মিছিলে আছে।
হ্যাপি অবশ্য কিছুদিন আগে মামলা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার আইনজীবি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ”বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, একজন পেশাজীবী হিসাবে হ্যাপীর পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছিলাম। বাংলাদেশের এহেন সফলতায় রুবেলের বিপক্ষে মামলায় লড়ার আমার আর ইচ্ছে নেই এবং তাই হ্যাপীর আইনজীবী হিসাবে এখুনি নিজের নাম প্রত্যাহার করে নিলাম।”










Discussion about this post