Thursday, February 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফাইনালে পারল না বাংলাদেশ

June 21, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফাইনালে পারল না বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাটারদের ব্যর্থতায় সর্বনাশ! পারল না বাংলাদেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত নারী ইমার্জিং এশিয়া কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। বুধবার সকালে হংকং এর মিশন রোড গ্রাউন্ডে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে ভারত। জবাবে ১৯.২ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট বাংলাদেশের মেয়েরা। ৩১ রানের জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ভারত।

ইমার্জিং দল হলেও বাংলাদেশের দলে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতায় সমৃদ্ধ একাধিক ক্রিকেটার। ফাইনালের একাদশে ওপেনার সাথি রানি ছাড়া বাকি সবাই জাতীয় দলের হয়ে খেলেছেন। কিন্তু তারা ফাইনালসহ অন্য ম্যাচেও ফ্লপ!

ভারতীয় দলে ছিলেন সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করা ক্রিকেটাররা। এই দলটাই কীনা চ্যাম্পিয়ন। ফাইনালে ২৩ বলে অপরাজিত ৩০ রান ও বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান কনিকা আহুজা। ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল।

বৃষ্টির কারণে এই টুর্নামেন্টে প্রাণ ছিল না। এখানে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে ভারত, বৃষ্টিতে তাদের বাকি ম্যাচগুলো পরিত্যক্ত। হংকংয়ের বিপক্ষে ২ রানে ৫ উইকেট তুলেন শ্রেয়াঙ্কা। দুই ম্যাচে ৭ ওভারে ১৫ রানে ৯ উইকেট পাওয়া ২০ বছর বয়সী এই অফ স্পিনার টুর্নামেন্ট সেরা পারফরমার।

বুধবার ফাইনালে ব্যাট হাতে বাংলাদেশের অলরাউন্ডার নাহিদা আক্তার সর্বোচ্চ ১৭* রান তুলেন। শবনম মোস্তারি ১৬ ও সাথী রাণী করেন ১৩ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। অতিরিক্ত খাত থেকে ১৬ রান আসে!

সংক্ষিপ্ত স্কোর-

ভারত নারী ‘এ’ দল: ২০ ওভারে ১২৭/৭ (সেহরাওয়াত ১৩, ছেত্রি ২২, ভ্রিন্দা ৩৬, তৃষা ৪, কনিকা ৩০, সৌমিয়া ৩, শ্রেয়াঙ্কা ০, কাশভি ২, তিতাস ৮; মারুফা ৪-০-৩৬-০, সানজিদা ৪-০-২৬-১, নাহিদা ৪-০-১৩-২, সুলতানা ৪-০-৩০-২, রাবেয়া ৪-০-১৪-১)

বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৯.২ ওভারে ৯৬/১০ (সাথি ১৩, দিলারা ৫, সোবহানা ১৬, লতা ৪, মুর্শিয়া ১, স্বর্ণা ৯, নাহিদা ১৭*, রাবেয়া ৬, সুলতানা ৪, মারুফা ৩, সানজিদা ২; তিতাস ২.২-০-১৪-১, মান্নাত ৪-০-২০-৩, কাশভি ১-০-৫-০-, শ্রেয়াঙ্কা ৪-০-১৩-৪, পারশাভি ৪-০-২০-২, কনিকা ৪-০-২৩-২)

ফল: ভারত নারী ‘এ’ দল ৩১ রানে জয়ী
ম্যাচসেরা: কনিকা আহুজা
টুর্নামেন্টসেরা: শ্রেয়াঙ্কা পাতিল

Previous Post

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Next Post

ইনজুরিতে তামিম, লিটন, নাঈম

Related Posts

একদিনের ব্যবধানে বিপরীত অভিজ্ঞতা- নিষ্প্রভ সাকিব, হার দুবাইয়ের
বিশেষ প্রতিবেদন

নিলামে উপেক্ষিত বাংলাদেশি ক্রিকেটাররা

7
বিশ্বকাপ টিকিট পকেটে, টানা ছয় জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অবশেষে নারীদের বিপিএল, এপ্রিলে শুরু মাঠের লড়াই

1
বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

5
Next Post
ইনজুরিতে তামিম, লিটন, নাঈম

ইনজুরিতে তামিম, লিটন, নাঈম

Discussion about this post

সর্বশেষ..

একদিনের ব্যবধানে বিপরীত অভিজ্ঞতা- নিষ্প্রভ সাকিব, হার দুবাইয়ের

নিলামে উপেক্ষিত বাংলাদেশি ক্রিকেটাররা

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুমের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের বড় একটি তালিকা থাকলেও সাফল্যের খাতায় নাম তুলতে পেরেছেন মাত্র একজন।...

বিশ্বকাপ টিকিট পকেটে, টানা ছয় জয় বাংলাদেশের

অবশেষে নারীদের বিপিএল, এপ্রিলে শুরু মাঠের লড়াই

by cricbdadmin
0
1

নারীদের বিপিএল নিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (ডব্লিউবিপিএল) নামে...

বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

by cricbdadmin
0
5

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এমন নাটকীয়তা আগে দেখা যায়নি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার গ্রুপ ‘ডি’ ম্যাচটি...

প্রশংসায় ভাসছেন রিশাদ

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

by cricbdadmin
0
3

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। গত আসরে শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের হয়ে সফল...

আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশের কৌশলগত জয়

বাংলাদেশের ন্যায্য মর্যাদা নিশ্চিত করাই ছিল লক্ষ্য: নাকভি

by cricbdadmin
0
4

আইসিসির সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের সময় বাংলাদেশকে ঘিরে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তার দাবি,...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD