Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

June 20, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রোমাঞ্চ ছড়ানো জয়। ঠিক তাই, রুদ্ধশ্বাস ছড়ানো জয়। ১৬ রানে ৬ উইকেট নেই। তারপর নাহিদা আক্তারের ম্যাজিক। তার ব্যাটেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লড়ার মতো পুঁজি পায় বাংলাদেশ। এরপর বল হাতেও আলো ছড়ালেন নাহিদা। তার পথ ধরেই পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিল লতা মণ্ডলের দল।

নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের উদ্বোধনী আসরের ফাইনালে উঠল বাংলাদেশ। মঙ্গলবার হংকংয়ে রোমাঞ্চকর সেমি-ফাইনালে পাকিস্তানকে তারা হারায় ৬ রানে। বৃষ্টির কারণে সোমবার ম্যাচটি হতে পারেনি। রিজার্ভ ডেতেও ছিল বৃষ্টির দাপট। হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে বৃষ্টির কারণে সেমিফাইনাল নেমে আসে ৯ ওভারে। আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তারপরও ৭ উইকেট হারিয়ে ৯ ওভারে ৫৯ রান করে। জবাবে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তানের মেয়েরা।

টানা ৮ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর এদিন রিজার্ভ ডেতে শেষ চারের লড়াইয়েও সেই বেরসিক বৃষ্টি। ভেসে যায় ভারত ও শ্রীলঙ্কার মেয়েদের প্রথম সেমি-ফাইনাল। বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় সেমি-ফাইনালের খেলা প্রায় আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয়।

৯ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ৫৯ রান করে বাংলাদেশ। পরে বোলারদের সম্মিলিত চেষ্টায় পাকিস্তানকে তারা আটকে দেয় ৫৩ রানে। বাংলাদেশকে জয়ে এনে দিলেন নাহিদা। প্রথমে ১ ছক্কা ও ৩ চারে ১৬ বলে করেন ২১ রান। এরপর বাঁহাতি স্পিনে ৮ রানে ১ উইকেট। ম্যাচসেরার পুরস্কার তারই।

বুধবার ফাইনালে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশের মেয়েরা।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ নারী ইমার্জিং দল: ৯ ওভারে ৫৯/৭ (সাথি ৪, দিলারা ৪, সোবহানা ০, লতা ০, মুর্শিদা ১, স্বর্ণা ৪, রাবেয়া ১০, নাহিদা ২১, সুলতানা ৬; ফাতিমা ২-০-১০-৩, আনোশা ২-০-৬-২, উম্মে হানি ১-০-১১-০, আরব ২-০-৮-০, তুবা ২-০-২২-১)

পাকিস্তান নারী ইমার্জিং দল: ৯ ওভারে ৫৩/৪ (জুলফিকার ১১, আইমান ১৮, সাদাফ ৮, নাটালিয়া ২, ফাতিমা ১০, আরব ৩; মারুফা ২-০-৯-১, সানজিদা ২-০-২০-০, নাহিদা ২-০-৮-১, রাবেয়া ২-০-১৩-২, সুলতানা ১-০-২-০)

ফল: বাংলাদেশ নারী ইমার্জিং দল ৬ রানে জয়ী
ম্যাচসেরা: নাহিদা আক্তার

Previous Post

টি-টুয়েন্টি দলে ফিরলেন আফিফ

Next Post

ফাইনালে পারল না বাংলাদেশ

Related Posts

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি
বিশেষ প্রতিবেদন

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

4
জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির
বিশেষ প্রতিবেদন

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

6
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
Next Post
ফাইনালে পারল না বাংলাদেশ

ফাইনালে পারল না বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

by cricbdadmin
0
6

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের তদন্ত ও শাস্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। এর...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD