Friday, June 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রস্তুত আমিনুল ইসলাম বুলবুল!

May 14, 2014
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
প্রস্তুত আমিনুল ইসলাম বুলবুল!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট দল আপাতত কোচ শুন্য। শেন জার্গেনসন মেয়াদ শেষের আগেই পদত্যাগ করছেন। তাইতো হন্যে হয়ে এখন কোচ খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। অনেকটাই নিশ্চিত ভারতের বিপক্ষে আগামী মাসে ওয়ানডে সিরিজে দেখা যাচ্ছে না স্থায়ী কোন কোচ। অন্তবর্তীকালিন সময়ের জন্য দেখা যেতে পারে সারোয়ার ইমরানকে।
স্থায়ী হেড কোচ দেশের বাইরে থেকে আনার চেস্টাই করছে। সেই তালিকায় এগিয়ে শ্রীলঙ্কার চান্দিকা হাতুরাসিংগে। কিন্তু হঠাৎ করেই দৃশ্যপটে জাতীয় দলের সাবেক ক্রিকেটার
আমিনুল ইসলাম বুলবুল। তার এখনকার পরিচয় অবশ্য পুরোদস্তুর কোচ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) হয়ে কাজ করছেন তিনি।
তাদের একটা কাজেই এবার ঢাকায় এলেন তিনি। এই ফাঁকে জানিয়ে দিলেন বাংলাদেশ দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে অবশ্যই তা গুরুত্বের সঙ্গে ভাববেন।
ক্রিকেট কোচিংয়ের সর্বোচ্চ পর্যায় ‘লেভেল থ্রি’ও করা আছে সাবেক এই টেস্ট ক্রিকেটারের। আপাতত এসিসির গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আইসিসির সহযোগী সদস্য দেশের ক্রিকেট উন্নতিতে কাজ করে যাচ্ছেন। আমিনুল বলছিলেন, ‘বাংলাদেশ দলের কোচিংয়ের ব্যাপারে বিসিবির কাছ থেকে এখনও কোনো প্রস্তাব পাইনি আমি। প্রস্তাব পেলে চিন্তা করে দেখব। একজন পেশাদার কোচ আমি। পেশাদারি কোচের ব্যাপারে প্রস্তাব এলে অবশ্যই তা গুরুত্বের সঙ্গে ভেবে দেখব।’
তবে বাস্তবতা হল বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হওয়ার তালিকায় নেই তার নাম। আমিনুল ইসলাম বলছিলেন,  ‘দেখুন আমাদের দেশের আট-দশজন লেভেল-থ্রি শেষ করেছেন। আমার মনে হয় দেশীয় কোচদের সুযোগ দেওয়া উচিত। আমরা যদি তাদের সুযোগ না দেই, তাহলে কীভাবে বলব যে তারা পরিপূর্ণ হতে পারছেন কি না। দুঃখজনক হলেও সত্য টেস্ট মর্যাদা লাভের ১৫ বছর পরও বাংলাদেশ ছুটছে বিদেশি কোচদের দিকে। সর্বোচ্চ ডিগ্রি নিয়েও যথাযথ মর্যাদা পাচ্ছেন না দেশি কোচরা।’
এবার এই বৈষম্যের অবসান চাইছেন আমিনুল।

Previous Post

বিসিএলে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

Next Post

ফিজির কোচ হলেন জার্গেনসন

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

9
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

7
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

10
Next Post
ফিজির কোচ হলেন জার্গেনসন

ফিজির কোচ হলেন জার্গেনসন

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
9

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
9

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD