Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানকে হারানোর লক্ষ্য নিয়েই খেলবে বাংলাদেশ

November 5, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানকে হারানোর লক্ষ্য নিয়েই খেলবে বাংলাদেশ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত ম্যাচে ভারতের বিপক্ষে জিততে জিততেও শেষ পর্যন্তই হেরেই যায় বাংলাদেশ। তারপরও দলটির এখনও রয়েছে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা। সেটা বাঁচিয়ে রাখতে হলে এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে রোববার পাকিস্তানের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের। তার আগের দিন অ্যাডিলেডে টেকনিক্যাল কনসাল্টটেন্ট শ্রীধরন শ্রীরাম কথাটা সংবাদ সম্মেলনে বললেন, ‘আমরা বিশ্বাস করি, পাকিস্তানকে হারাতে পারব। কিন্তু সেমিফাইনালে যাওয়া আমাদের হাতে নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ কাল অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার টুয়েলভে এটাই সাকিবদের শেষ ম্যাচ। আগের ম্যাচে ভারতের বিপক্ষে তুমুল লড়াই করে বৃষ্টি-আইনে ৫ রানে হেরেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে দুবার পাকিস্তানের মুখোমুখি হয়ে হেরেছে বাংলাদেশ। তবে শ্রীধরন শ্রীরাম আশা করছেন, পাকিস্তানের বিপক্ষে ভালো একটি ম্যাচ হবে, ‘আমার মনে হয় পাকিস্তান খুব ভালো দল। নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে দুই ম্যাচেই আমাদের সুযোগ ছিল। তারা জানে আমাদের শক্তির জায়গা, আমরাও তাদেরটা জানি। আগামীকাল একটা ভালো লড়াই হবে।’

ভারতের বিপক্ষে হারকে শিক্ষা হিসেবেই দেখছেন শ্রীরাম, ‘তারা বুঝতে পেরেছে কত বড় সুযোগ হারিয়েছে। এটা তাদের জন্য অনেক বড় শিক্ষা। দলকে এটা অনেক আত্মবিশ্বাস দেবে, ভারতের মতো দলকে চ্যালেঞ্জ জানানো আর এত কাছে আসা, আমরা খুব বেশি দূরে নেই। খেলা শুরু হওয়ার আগে যদি কেউ বলত যে আমরা ভারতের কাছে ৫ রানে হারব, তাহলে যে কেউ হয়তো তা লুফে নিত। আমরা নিজেদের এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলাম যে ভারতকে হারাতে পারতাম। যদিও শেষ পর্যন্ত আমরা পারিনি। তবে এতটা কাছাকাছি যেতে পেরে ছেলেরা অনেক আত্মবিশ্বাস অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘দিনশেষে হার তো মাত্র ৫ রানের… শেষটুকু ঠিকঠাক করত না পেরে ড্রেসিং রুমে সবাই হতাশ ছিল অবশ্যই এবং তারা উপলব্ধি করেছে, কতটা সুবর্ণ সুযোগ তারা হাতছাড়া করেছে। তবে দলের জন্য দারুণ শিক্ষণীয় এটি এবং দলকে প্রচুর আত্মবিশ্বাস জোগাচ্ছে যে, ভারতের মতো একটি দলকে চ্যালেঞ্জ জানিয়ে যদি এত কাছাকাছি যাওয়া যায়, তাহলে আমরা খুব বেশি দূরে নেই।’

বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক কিংবা সার্বিক, সব রেকর্ডেই যোজন যোজন এগিয়ে পাকিস্তান। দুই দলের ১৭ ম্যাচে পাকিস্তানের জয় ১৫টি। বাংলাদেশের দুটি জয় সেই ২০১৫ ও ২০১৬ সালে। শ্রীরাম তবু আশার তরী বেয়ে চলেছেন, ‘অবশ্যই আমরা বিশ্বাস করি যে পাকিস্তানকে হারাতে পারি। তবে সেমি-ফাইনালে খেলতে পারা আমাদের হাতে নেই দুর্ভাগ্যজনকভাবে।’

Previous Post

পিএসএলের ড্রাফটে বাংলাদেশের সাত ক্রিকেটার

Next Post

হতাশা সঙ্গী করেই বাংলাদেশের বিদায়

Related Posts

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত
বিশেষ প্রতিবেদন

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

6
আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস
বিশেষ প্রতিবেদন

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

8
৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

8
Next Post
হতাশা সঙ্গী করেই বাংলাদেশের বিদায়

হতাশা সঙ্গী করেই বাংলাদেশের বিদায়

Discussion about this post

সর্বশেষ..

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

by cricbdadmin
0
6

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)...

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

by cricbdadmin
0
8

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের আউট হওয়ার ধরন হতাশ করেছে ভক্তদের। সেট হয়ে যাওয়ার পরও অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে...

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

by cricbdadmin
0
8

ম্যাচের আগে আলোচনা ছিল ভিন্নরকম! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট, সবুজ ঘাসে মোড়া পিচে বোলারদের দাপট দেখা যেতে পারে বলে ধারণা...

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

by cricbdadmin
0
8

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪১৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ ভাগে দ্রুত...

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

by cricbdadmin
0
15

পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে নিজের ৩৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD