Saturday, July 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

April 30, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পান তিনি। আজ এক সংবাদ সম্মেলনে তামিম স্পষ্টভাবে জানান, তার প্রধান লক্ষ্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, পাশাপাশি ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

বোর্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেট ও বাণিজ্যিক অনিয়মের অভিযোগের বিষয়েও খোলামেলা কথা বলেছেন তামিম। তিনি জোর দিয়ে বলেন, “এখানে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমার সুবিধা হলো বিসিবিতে আমার কোনো নিজস্ব লোক নেই। আমি একজন ক্রিকেটার থেকে সংগঠক হয়েছি। বিসিবি ছাড়া কাউকে বাড়তি সুবিধা দেওয়া হবে না।”

রাজস্ব বৃদ্ধিকেও নিজের অগ্রাধিকার তালিকার শীর্ষে রাখছেন নতুন সভাপতি। সাম্প্রতিক সময়ে বিসিবির আর্থিক অবস্থার অবনতি হয়েছে বলে উল্লেখ করে তামিম বলেন, “বিসিবির রাজস্ব বাড়ানো আমার প্রধান অগ্রাধিকার। গত দেড় বছরে রাজস্বের অবস্থা খুবই খারাপ ছিল। বর্তমানে আইসিসি তহবিল আমাদের টিকিয়ে রাখছে। ভবিষ্যতে দায়িত্ব পেলে টিভি স্বত্ব এবং আন্তর্জাতিক বিপণনে স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে।” তার এই বক্তব্য থেকে বোঝা যায়, আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে তিনি গুরুত্ব দিচ্ছেন।

স্টেডিয়ামে দর্শক সংকটের বিষয়টিও সামনে এসেছে তার বক্তব্যে। বৈশাখের তীব্র গরমে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ-এর ম্যাচগুলোতে গ্যালারি প্রায় ফাঁকা থাকার বিষয়টি উল্লেখ করে তামিম অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথা জানান।

তামিম বলেন, “শুরুতে বলি। আমাদের আপনারা জানেন স্টেডিয়ামের যেখানে স্ক্রিন, স্কোরবোর্ড রয়েছে, সেখানে কোনো ছায়ার ব্যবস্থা নেই। প্রত্যেক খেলায় এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম। এই গরমে তারা রোদে প্রচণ্ড পান। ২৭ হাজার বর্গফুটের মতো একটা ছাউনি সেট করে দেব। পুরোটা ছাউনির অধীনে চলে আসবে। পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার এবং বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে স্টেডিয়ামের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মাননীয় ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাই এই বিষয়ে পরামর্শ দিয়েছেন। এটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে।”

Previous Post

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

Next Post

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

Related Posts

কাতার যাচ্ছেন সাইফউদ্দিন
বিশেষ প্রতিবেদন

পাঁচ বছর পর ওয়ানডেতে সাইফউদ্দিন, টি-টোয়েন্টিতে তাসকিন

3
নাহিদের ৬ উইকেটও জেতাতে পারল না বাংলাদেশকে
বিশেষ প্রতিবেদন

সিরিজ হারের পর আইসিসির শাস্তি পেল বাংলাদেশের

11
নেট রান রেট নয়, জয়ের আনন্দেই খুশি তামিম
বিশেষ প্রতিবেদন

দলের হারই ভাবাচ্ছে তামিমকে

3
Next Post
তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

Discussion about this post

সর্বশেষ..

কাতার যাচ্ছেন সাইফউদ্দিন

পাঁচ বছর পর ওয়ানডেতে সাইফউদ্দিন, টি-টোয়েন্টিতে তাসকিন

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ছিটকে যাওয়া পেসার মুস্তাফিজুর...

নাহিদের ৬ উইকেটও জেতাতে পারল না বাংলাদেশকে

সিরিজ হারের পর আইসিসির শাস্তি পেল বাংলাদেশের

by cricbdadmin
0
11

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের দুঃসময়ের যেন শেষই হচ্ছে না। একদিকে টানা হার, অন্যদিকে চোটে ছিটকে গেছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।...

নেট রান রেট নয়, জয়ের আনন্দেই খুশি তামিম

দলের হারই ভাবাচ্ছে তামিমকে

by cricbdadmin
0
3

ব্যাট হাতে লড়াই করেছিলেন। তুলে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ একটি ফিফটিও। কিন্তু সেই ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশের কোনো কাজে এল না। জিম্বাবুয়ের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যে কারণে দলে নেই মুস্তাফিজ

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে মুস্তাফিজুর রহমানের চোট। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর মাঠে...

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

by cricbdadmin
0
10

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো এক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD