Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নিজেকে এখনও বৈধ সভাপতি দাবি বুলবুলের, চাইলেন আইসিসির হস্তক্ষেপ

April 7, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবিতে শুরু বুলবুল অধ্যায়, নতুন চ্যালেঞ্জে প্রস্তুত
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ ও আইনগতভাবে অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক এই সভাপতি একই সঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে ‘অসাংবিধানিক ও অবৈধ’ বলে অভিহিত করে এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপ দাবি করেছেন।

এনএসসি কর্তৃক বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরপরই দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, গত ৫ এপ্রিল প্রকাশিত এনএসসির তদন্ত প্রতিবেদন আইনগতভাবে কোনো ভিত্তি রাখে না এবং ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।

আমিনুল ইসলাম বুলবুল জানান, ওই নির্বাচন পরিচালনার জন্য ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান সিবগাত উল্লাহ এবং এনএসসির নির্বাহী পরিচালক নির্বাচন কমিশনার হিসেবে যুক্ত ছিলেন।

তিনি আরও বলেন, ১৫টি ক্লাব এবং তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে যে আপত্তি উঠেছিল, তা ২০২৫ সালের ২৪ ও ২৫ সেপ্টেম্বর আধা-বিচারিক শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল। ফলে এ বিষয়ে নতুন করে প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও তিনি মনে করেন।

এনএসসির এই তদন্তকে তিনি এখতিয়ারবহির্ভূত উল্লেখ করে বলেন, আইসিসির সংবিধান অনুযায়ী সদস্য বোর্ডগুলোকে সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত রেখে পরিচালিত হতে হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে পরিচালিত এই তদন্তকে তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন।

নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠনকে ‘সাংবিধানিক অভ্যুত্থান’ বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, ‘আমরা এই কমিটির কর্তৃত্ব স্বীকার করি না।’

বিবৃতির শেষে তিনি সতর্ক করে বলেন, সরকারের এই হস্তক্ষেপ বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং এতে বিনিয়োগকারী ও আন্তর্জাতিক অংশীদারদের আস্থা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি আইসিসিকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানান।

একই সঙ্গে আমিনুল ইসলাম বুলবুল দাবি করেন, নির্বাচিত সভাপতি হিসেবে হাইকোর্টের রায় না হওয়া পর্যন্ত তিনিই বিসিবির একমাত্র বৈধ সভাপতি।

Previous Post

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

Next Post

বাংলাদেশ ক্রিকেটে নতুন শুরু, ভারতের ইতিবাচক সাড়া

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
বাংলাদেশ ক্রিকেটে নতুন শুরু, ভারতের ইতিবাচক সাড়া

বাংলাদেশ ক্রিকেটে নতুন শুরু, ভারতের ইতিবাচক সাড়া

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD