Friday, May 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে মোসাদ্দেক-আল আমিন

February 19, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে মোসাদ্দেক-আল আমিন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফের বাবা হবেন, তাই নিজেকে সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ড সফরের দল থেকে। সেই সাকিব আল হাসানের বিকল্প হিসেবে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলে জায়গা পেলেন মোসাদ্দেক হোসেন। তার পাশাপাশি দলে ডাক পেলেন পেসার আল আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের সম্মিলিত দল শুক্রবার দুপুরে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন সাকিব। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়লেন স্পিনার তাইজুল ইসলাম।

দলে ঢুকেছেন পেসার আল আমিন হোসেন, অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ। অবশ্য ২০ সদস্যের দলে চমক হয়ে আছেন নাসুম আহমেদ। ২৬ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার খেলেছেন ২৬টি লিস্ট ‘এ’ ও ২৭টি ঘরোয়া টি-টুয়েন্টি।

সব ঠিক থাকলে ২৩ ফেব্রুয়ারি এই সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে পৌঁছে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। তারপরই ওয়ানডে ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২০, ২৩ ও ২৬ মার্চ। তারপর টি-টুয়েন্টি ফরম্যাটের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল-

তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড সফরের সূচি-

প্রথম ওয়ানডে – ২০ মার্চ, ওটাগো ওভাল, ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে – ২৩ মার্চ, হাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
তৃতীয় ওয়ানডে – ২৬ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
প্রথম টি-টোয়েন্টি – ২৮ মার্চ, ম্যাকলিন পার্ক, হ্যামিল্টন
দ্বিতীয় টি-টোয়েন্টি – ৩০ মার্চ, ইডেন পার্ক, নেপিয়ার
তৃতীয় টি-টোয়েন্টি – ০১ এপ্রিল, সেডন পার্ক, অকল্যান্ড

Previous Post

‘অল্প দামে বড় সম্পদ’ মুস্তাফিজকে পেলো রাজস্থান

Next Post

সাকিব প্রসঙ্গে কথা বলতে চাইছেন না নান্নু

Related Posts

সাকিবের পর ঢাকা টেস্টে নেই সাদমান
বিশেষ প্রতিবেদন

চোট থামিয়ে দিল সাদমানকে, ফিরলেন জাকির হাসান

6
বিসিবি নির্বাচনে নিয়মের সংস্কার চান নান্নু
বিশেষ প্রতিবেদন

বদলে যাচ্ছে দেশের লাল বলের ক্রিকেট

10
হাতে চোট পেলেন নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা

6
Next Post
‘আমার মতো ভুল যেন কেউ না করে’

সাকিব প্রসঙ্গে কথা বলতে চাইছেন না নান্নু

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের পর ঢাকা টেস্টে নেই সাদমান

চোট থামিয়ে দিল সাদমানকে, ফিরলেন জাকির হাসান

by cricbdadmin
0
6

মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা যখন সিলেট টেস্ট সামনে...

বিসিবি নির্বাচনে নিয়মের সংস্কার চান নান্নু

বদলে যাচ্ছে দেশের লাল বলের ক্রিকেট

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রিকেটে গত কয়েক বছরে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি এসেছে লাল বলের ক্রিকেটে। একসময় যেখানে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটকে ধীরগতির,...

হাতে চোট পেলেন নাহিদ রানা

আইসিসির মাসসেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে গতির নতুন প্রতীক হয়ে উঠছেন নাহিদ রানা। কয়েক মাস আগেও যিনি ছিলেন সম্ভাবনার আলোচনায়, এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে...

বিশ্বকাপ ও এশিয়া কাপে অধিনায়ক সাকিব

জাতীয় দলকে মিস করেন সাকিব, আছে অন্য কষ্ট

by cricbdadmin
0
4

একসময় বাংলাদেশের ক্রিকেট মানেই ছিল সাকিব আল হাসান। দেশের সবচেয়ে বড় ম্যাচ, সবচেয়ে বড় আশা কিংবা সবচেয়ে বড় ভরসা-সবকিছুর কেন্দ্রেই...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

দেশে ফেরাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা সাকিবের!

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান এখন যেন মাঠের চেয়ে বেশি আলোচনায় মাঠের বাইরের জীবন নিয়ে। একসময় যিনি ব্যাট-বল হাতে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD