Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

July 17, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকেট বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স ৮৯ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সংস্থাটি শোকবার্তায় জানিয়েছে, ‘একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে আপনি আছেন এবং চিরকাল থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।’

ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি সোবার্স। ব্যাট হাতে যেমন ছিলেন বিধ্বংসী, তেমনি বল হাতে সমান কার্যকর। বাঁহাতি অর্থোডক্স স্পিন ও রিস্ট স্পিন-দুই ধরনের বোলিংয়েই প্রতিপক্ষকে ভোগাতে পারতেন তিনি। ফিল্ডিংয়েও ছিলেন অসাধারণ, বিশেষ করে ক্লোজ-ইন ক্যাচিংয়ে তার দক্ষতা ছিল ঈর্ষণীয়!

১৯৫৪ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর দুই দশক ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দাপটের সঙ্গে খেলেছেন সোবার্স। ৯৩টি টেস্টে ৫৭ দশমিক ৭৮ গড়ে করেছেন ৮ হাজার ৩২ রান। একই সঙ্গে নিয়েছেন ২৩৫টি উইকেট। ব্যাট ও বল-দুই বিভাগেই এমন ধারাবাহিক সাফল্য তাকে ক্রিকেট ইতিহাসে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

সোবার্সের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে খেলা অপরাজিত ৩৬৫ রানের ইনিংস। সে সময় এটি ছিল টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর, যা টিকে ছিল দীর্ঘ ৩৬ বছর। পরে ওয়েস্ট ইন্ডিজেরই আরেক কিংবদন্তি ব্রায়ান লারা সেই রেকর্ড ভাঙেন। একইভাবে ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকিয়ে নতুন ইতিহাসও গড়েছিলেন সোবার্স।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটেও তার পরিসংখ্যান বিস্ময় জাগানো। ৩৮৩ ম্যাচে ২৮ হাজার ৩১৪ রান করার পাশাপাশি শিকার করেন ১ হাজার ৪৩টি উইকেট। ওয়ানডে ক্রিকেটের সূচনা তার ক্যারিয়ারের শেষ সময়ে হওয়ায় এই সংস্করণে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।

ক্রিকেটের পাশাপাশি বার্বাডোজের হয়ে ফুটবল, বাস্কেটবল ও গলফেও প্রতিনিধিত্ব করেছিলেন সোবার্স। মাঠে তার সহজাত ক্রীড়ানৈপুণ্য তাকে অন্য সবার থেকে আলাদা মর্যাদা এনে দেয়। ক্রিকেট বিশ্লেষকদের মতে, ব্যাটসম্যান, বোলার কিংবা ফিল্ডার-যেকোনো একটি পরিচয় দিয়েই তিনি কিংবদন্তি হয়ে থাকতে পারতেন। কিন্তু সবকিছু মিলিয়ে তিনি হয়ে ওঠেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটারদের একজন।

ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে নাইটহুড উপাধিতে ভূষিত হন সোবার্স। তার সম্মানেই আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের নাম রাখা হয়েছে ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’। এছাড়া উইজডেন তাকে বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে স্বীকৃতি দেয়!

Related Posts

যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
বিশেষ প্রতিবেদন

শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

0
অস্ট্রেলিয়ার মাঠে প্রত্যাবর্তনেই বাংলাদেশের বোলিং ঝড়
বিশেষ প্রতিবেদন

বিশ্ব ক্রিকেটকে বার্তা দিল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD