Thursday, April 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তিনদিনেই জিতল বিসিবি নর্থ জোন

January 20, 2014
in নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
তিনদিনেই জিতল বিসিবি নর্থ জোন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জিততে হলে চাই মাত্র ১৬২ রান। মামুলি এই রান তাড়া করতে নেমে সোমবার বেশ আয়েশেই ৭ উইকেটের জয় তুলে নেয় বিসিবি নর্থ জোন। টেস্ট দল থেকে বাদ পড়ার খবর শুনে সেই ‘শোধ’ নাইম ইসলাম তুলেছেন ইসলামি ব্যাংক ইষ্ট জোনের বোলারদের ওপর। ১৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৩ বলে অপরাজিত ৬৯ রান করে নাইম ইসলাম বিসিবিকে ৭ উইকেটের সহজ জয় এনে দেন। বাংলাদেশ ক্রিকেট লিগে মাত্র ৩১.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৭ রান তুলে নেয় বিসিবি নর্থ জোন।
তবে ম্যাচ জয়ের সবচেয়ে বড় প্রভাবকের কাজটা আগেভাগেই সেরে রাখেন স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও বল হাতে দুর্দান্ত এই বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসে পেয়েছিলেন ৭ উইকেট। দ্বিতীয় দফায় পেলেন ৫ উইকেট। সবমিলিয়ে ১১২ রানে ১২ উইকেট শিকার করে ম্যাচ সেরা তাইজুল। এটা তার ক্যারিয়ার সেরা বোলিং। সন্দেহ নেই এই পারফরমেন্স দিয়ে তাইজুল নির্বাচকদের নজর কাড়লেন।

সংক্ষিপ্ত স্কোর: ইসলামি ব্যাংক ইষ্ট জোন ২৭০ ও ১৩৯। বিসিবি নর্থ জোন ২৪৮ ও ১৬৭/৩। ফল: বিসিবি নর্থ জোন ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: তাইজুল ইসলাম।

শেষদিন কি তাহলে স্পিনারদের?
হাতে সময় থাকায় বেশ রয়ে সয়েই সামনে বাড়ছে প্রাইম ব্যাংক সাউথ জোন। ম্যাচ জিততে মঙ্গলবার ম্যাচের শেষদিন করতে হবে আর মাত্র ১৫০ রান। সারাদিন বাকি। হাতে জমা ৭ উইকেট। নিশ্চিতভাবে এই ম্যাচে ফেভারিট প্রাইম ব্যাংক। হিসেব বদলে দিতে হলে ওয়ালটন সাউথ জোনকে আর ম্যাচের সেরা বোলিং করতে হবে।
পারবে তারা?
্সোমবার দুপুরে ৩১০ রানের টার্গেট তাড়া করতে নেমে ইমরুল কায়েস ও এনামুল হকের হাফসেঞ্চুরির কল্যানে প্রাইম ব্যাংক শুরুর কাজটা ভালই সেরে নেয়। টেস্ট দলে ফেরার সুখবর পেয়ে ইমরুল সেটা উদযাপন কনে ৯৯ বলে ৭৪ রান করে। আর টেস্ট দল থেকে বাদ পড়ার দুঃখ ভুলতে ১২৬ বলে  ৬৭ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলে জবাব দেন এনামুল।
৭ উইকেট হাতে জমা। রান প্রয়োজন ১৫০। খুব কঠিন কোন টার্গেট নয়। তবে সমস্যা হল-ম্যাচের প্রথম তিনদিন এই উইকেটে স্পিনাররা যেভাবে ব্যাটসম্যানদের নাচিয়েছেন; শেষদিনও কি সেই দৃশ্য? ওয়ালটনকে শেষদিনে আশা দিচ্ছে মাহমুদউল্লাহ ও ইলিয়াস সানির বোলিং। তৃতীয়দিন প্রাইম ব্যাংকের তিন ব্যাটসম্যানই কাটা পড়েছেন ঘুর্নি বলে।
বিকেএসপিতে শেষদিনও কি তাহলে স্পিনারদের?
সংক্ষিপ্ত স্কোর: ওয়ালটন সেন্ট্রাল জোন: ১৬৫ ও ৩৭৪। প্রাইম ব্যাংক ২৩০ ও ১৫৯/৩)।

 

  • ক্রিকবিডি ২৪ রিপোর্ট

 

Previous Post

শারজায় শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতল পাকিস্তান

Next Post

মাহমুদুল্লাহ জেতালেন ওয়ালটন মধ্যাঞ্চলকে

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

5
অসাধু ব্যবসায়ীরাদের সমালোচনায় রুবেল হোসেন
বিশেষ প্রতিবেদন

ছয় বছরের অপেক্ষার পর বিদায় বললেন রুবেল

6
ইনজুরিতে সফর শেষ মুশফিকের
বিশেষ প্রতিবেদন

ওয়ানডেতে মুশফিকের ফেরা নিয়ে গুঞ্জন!

5
Next Post
মাহমুদুল্লাহ জেতালেন ওয়ালটন মধ্যাঞ্চলকে

মাহমুদুল্লাহ জেতালেন ওয়ালটন মধ্যাঞ্চলকে

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

by cricbdadmin
0
5

পেসারদের গল্পে সব সময়ই থাকে এক ধরনের দ্বৈততা-একদিকে গতি আর আগ্রাসন, অন্যদিকে শরীর সামলে দীর্ঘ পথচলার লড়াই। নাহিদ রানার ক্ষেত্রেও...

অসাধু ব্যবসায়ীরাদের সমালোচনায় রুবেল হোসেন

ছয় বছরের অপেক্ষার পর বিদায় বললেন রুবেল

by cricbdadmin
0
6

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবু আনুষ্ঠানিক বিদায়টা আসছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন রুবেল হোসেন। সামাজিক...

ইনজুরিতে সফর শেষ মুশফিকের

ওয়ানডেতে মুশফিকের ফেরা নিয়ে গুঞ্জন!

by cricbdadmin
0
5

ঢাকায় আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আবারও আলোচনায় উঠেছে মুশফিকুর রহিমের ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

‘আমাকে আর অবাক করে না’-সব দেখেও নির্বিকার সিমন্স

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটের ভেতরে-বাইরে গত দুই বছর যেন একের পর এক বড় খবর। একদিকে বোর্ডরুমে টানা অস্থিরতা, অন্যদিকে মাঠে প্রস্তুতির চেনা...

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ

নতুন বোর্ড-নতুন চ্যালেঞ্জ, তামিমকে নিয়ে রফিকের প্রত্যাশা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। তিন মাস মেয়াদী অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া এই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD