Wednesday, June 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তানভির-সাইফদের চোখ এবার ওয়ানডেতে

March 1, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তানভির-সাইফদের চোখ এবার ওয়ানডেতে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নিজেকে চেনাতে সময় নিলেন না তানভির ইসলাম। সফরকারী আয়ারল্যান্ড দলের বিপক্ষে বল হাতে রীতিমতো ঝড় তুললেন। স্পিনের মায়ায় ৪ দিনের ম্যাচে তুলে নিয়েছেন ১৩ উইকেট। অথচ তারই আগের ১১টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট সংখ্যা ছিল মাত্র ১৯ উইকেট। এবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বাঁহাতি স্পিনার ছাড়িয়ে গেলেন নিজেকে। বল হাতে সফল দুই ইনিংসেই।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তানভিরের চমকে রোববারই জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। এমন সাফল্যে অবশ্য মাটিতেই পা রাখছেন এই তরুণ। ২৪ বছর বয়সী স্পিনার বলেন, ‘দেখুন, আমার লাল বলে চারদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব একটা ছিল না। আয়ারল্যান্ড দলে তাদের জাতীয় দলের খেলোয়াড় ছিল। ওরা ভালো করেছে। ওদের টেস্ট অভিজ্ঞতা খুব বেশি নেই। ওরাই ভুল করবে। এই ভেবে লাইন টু লাইন বল করে সফল হয়েছি আমি।’

চারদিনের ম্যাচের পর এবার আইরিশ দলের সঙ্গে পাঁচটি ওয়ানডে ও দুই টি-টুয়েন্টির লড়াই। এখানে ভাল করার স্বপ্নে বিভোর দলের ক্রিকেটার সাইফ হাসান। তিনি বলছিলেন, ‘এইচপির ক্যাম্পের সবাই শেষ কয়েকমাস ধরে অনুশীলন করছিল। আমরা যারা জাতীয় দল থেকে এসেছি তাদের প্রস্তুতিও ভালো ছিল। এজন্য পারফরম্যান্সও ভালো হয়েছে। সামনে ওয়ানডে সিরিজ। এ জয়ের অভিজ্ঞতা সামনে কাজে দেবে। ম্যাচ বাই ম্যাচ সেরা ক্রিকেট খেলতে পারলে সেরা ফল নিয়ে আসতে পারব আমাদের।’

৫ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেই শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ওয়ানডে একই ভেন্যুতে ৭ ও ৯ মার্চ। শেষ দুটি ওয়ানডে ১২ ও ১৪ মার্চ ঢাকার মিরপুরে। ১৭ ও ১৮ মার্চ দুই টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Previous Post

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ফের মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান

Next Post

করোনা আক্রান্ত আফতাব, খেলা হচ্ছে না টুর্নামেন্ট

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

8
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
Next Post
করোনা আক্রান্ত আফতাব, খেলা হচ্ছে না টুর্নামেন্ট

করোনা আক্রান্ত আফতাব, খেলা হচ্ছে না টুর্নামেন্ট

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
8

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD