মনটা পড়েছিল যুক্তরাস্ট্রে। সেখানে স্ত্রী শিশির। কিছুদিন বাদেই যার কোলজুড়ে আসবে সন্তান। কিন্তু দেশের প্রয়োজনে সাকিব আল হাসান থেকে গিয়েছিলেন ঢাকায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই নিরাপত্তা অজুহাতে আসছে না অজি ক্রিকেট দল।
তাতে যেন একটু উপকারই হল সাকিবের। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে যাওয়ার সুযোগটা মিলল সাকিবের। স্ত্রীকে দেখতে এবার ছুটি নিচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন সাকিব। বিসিবি তার ছুটির আবেদন মঞ্জুর করেছে। জানা গেছে নভেম্বরের শুরুতেই মা হওয়ার কথা শিশিরের।
তবে ডাক পড়লে ফের জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। তার আগে প্রথম সন্তানের মুখটা দেখে আসতে চান এই তারকা ক্রিকেটার।










Discussion about this post