Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘চট্টগ্রাম দুঃস্বপ্ন’ ভুলে মাঠে নামল বাংলাদেশ

October 28, 2016
in নিউজ, বাংলাদেশের যতো টেস্ট, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন বাংলাদেশের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সেই ট্র্যাজেডি এখনো যন্ত্রনায় পোড়াচ্ছে টাইগার ভক্তদের। কিছুতেই চট্টগ্রামে স্বপ্নভঙ্গের বেদনা ভুলতে পারছেন না তারা। জয়ের এতো কাছে গিয়েও জয় হাতছাড়া, দুঃখ তো পোড়াবেই। মুশফিকুর রহীমও দুঃখ পেয়েছেন। তবে বাংলাদেশ অধিনায়ক সেই স্মৃতি নিয়ে বসে থাকতে রাজী নন। কেননা, শুক্রবারই যে আরেক মিশন। মিরপুরের হোম অব ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সকাল দশটায় শুরু লড়াই।

যদিও ঢাকা টেস্টে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। স্থানীয় আবহাওয়া অফিস বলছে- শনি, রবি ও সোমবার বৃষ্টির আশঙ্কা আছে। শুক্রবার ২ থেকে ৩ মিলিমিটার, শনিবার ৪ মিলিমিটার, রোববার ২ মিলিমিটার ও সোমবার ২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে নির্বিঘ্নে ঢাকা টেস্ট হবে কীনা তার শঙ্কা তো রয়েছেই।

মুশফিক অবশ্য এসব ভাবছেন না। চট্টগ্রামে ২২ রানে হারটাও ভুলে গেছেন। বৃহস্পতিবার বলছিলেন, ‘দেখুন সেই টেস্ট নিয়ে ভেবে লাভ কী! ভাল খেললেও ম্যাচটা হেরেছি। সে আক্ষেপ অবশ্যই আছে। ম্যাচটা একটু সর্তক থাকলেই জিততে পারতাম। তবে এবার সতর্ক হয়েই মাঠে নামবো। সুযোগগুলো কাজে লাগাতে লড়ে যাবো।’
মুশফিক বিশ্বাস করেন ঠিক মতো খেলে গেলে জয় অসম্ভব নয়।

এদিকে, জয়ে চোখ অ্যালেস্টার কুকেরও। ঢাকায় একটি কীর্তির সামনে দাঁড়িয়ে তিনি। টস করতে নামলেই ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন এই তারকা।

ইংল্যান্ডকে এর আগে ৫৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কুক। ৫৪টি ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া মাইক আথারটনকে ছুঁয়ে ফেলবেন তিনি।

এদিকে স্পিনার জাফর আনসারির ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে পারে শুক্রবার। তবে পেসার স্টুয়ার্ট ব্রডকে বিশ্রামে রাখা হয়েছে। অার তাতেই শততম টেস্ট খেলার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে ব্রডকে।

Previous Post

মিরপুরে নিশ্চিত ‘হাফসেঞ্চুরি’র সামনে মুশফিক

Next Post

টস করেই ‘হাফসেঞ্চুরি’, ব্যাটে মাত্র ৪

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
হাসপাতালে মুশফিক

টস করেই 'হাফসেঞ্চুরি', ব্যাটে মাত্র ৪

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD