Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্যালিসের সঙ্গে তুলনায় সাকিব

December 6, 2022
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের ১০০, সামনে আরেক অর্জনের হাতছানি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি বিস্ময়কর এক প্রতিভা। ব্যাট-বল দুটোতেই সমান দক্ষ। ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের প্রথমটিতেই বল হাতে ম্যাজিক দেখিয়েছেন সাকিব আল হাসান। তুলে নিয়েছেন ৫ উইকেট। সাকিব আল হাসান ফিট থেকে দলে থাকা মানেই একধাপ এগিয়ে যাওয়া বাংলাদেশের। তিনি না থাকলে খেলাতে হয় একজন বাড়তি বোলার কিংবা একজন ব্যাটসম্যানকে।

গত রোববার সাকিবের দুর্দান্ত বোলিংয়ের পর মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশ তুলে নেয় ১ উইকেটের নাটকীয় জয়। এবার সিরিজ জয়ের মিশন। যেখানে বুধবারই ভারতের সঙ্গে লড়বে টাইগাররা।

তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মাতলেন সাকিব বন্দনায়। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে টেনে আনলেন। যিনি ইতিহাসের সেরা অলরাউন্ডারদের একজন।
১৪০ বছরের ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম এবং একমাত্র ক্রিকেটার যার টেস্ট-ওয়ানডে দুই ফরম্যাটেই ১০ হাজারের বেশি রান ও ২৫০টির বেশি উইকেট।

সেই প্রোটিয়া কিংবদন্তিকে টেনে ডমিঙ্গো বললেন, ‘দেখুন, দিনশেষে সাকিব অবিশ্বাস্য। আমি দক্ষিণ আফ্রিকায় অনেকদিন কোচিং করিয়েছি। জ্যাক ক্যালিস অবসর নেওয়ার আট বছর পরও আমার মনে হয় তারা ওরকম বিকল্প খুঁজছে। তারা নিশ্চিত হতে পারছে না ছয় ব্যাটসম্যান খেলাবে নাকি সাত। অতিরিক্ত বোলার খেলাবে নাকি ব্যাটসম্যান। এই ধরনের ক্রিকেটারের বিকল্প পাওয়া খুব কঠিন। যদি সে খারাপ ব্যাট করে, ভালো বল করবে। খারাপ বল করলে ব্যাট হাতে পারফর্ম করবে।’

টাইগার কোচ ডমিঙ্গো আরও যোগ করলেন, ‘এই ধরনের ক্রিকেটার পাওয়া খুব কঠিন। এধরনের ক্রিকেটার খুব কম, এজন্যই তারা বিরল। আমরা তাকে যতদিন সম্ভব রাখতে চাই। সে যেন সতেজ থাকে, এটা নিশ্চিত করতে চাই।’

সাকিবের মতো অলরাউন্ডার দলের সম্পদ। তার বয়সটাও হয়েছে ৩৫। তারপরও তাকে নিয়ে আশা, অনেক দিন খেলবেন।

Previous Post

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

Next Post

অপেক্ষা বাড়লো তাসকিনের

Related Posts

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

5
Next Post
সতর্ক করলেন তাসকিন

অপেক্ষা বাড়লো তাসকিনের

Discussion about this post

সর্বশেষ..

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD