লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বৈরথ আরো একবার ইউরোপ সেরার ময়দানে। গত মৌসুমের উয়েফার সেরা ফুটবলারের ছোট তালিকায় আছেন দু’জন। সঙ্গে লুইস সুয়ারেস।
বুধবার ইউরোপের ৫৪ জন সাংবাদিকের ভোটে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করল উয়েফা। আগামী ২৭ আগস্ট মনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে সেরা ফুটবলারের নাম ঘোষিত হবে।
এবারো লড়াইটা মনে হচ্ছে মেসি-রোনালদোর থাকবে। গতবার এই পুরস্কার পেয়েছিলেন রোনালদো। গত মৌসুমে দুজনই সমান ৭৭ গোল করে মৌসুম শেষ করেন।



