Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home অনান্য খেলা

কিংবদন্তি ইউসেবিও আর নেই

January 6, 2014
in অনান্য খেলা, নিউজ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
কিংবদন্তি ইউসেবিও আর নেই
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

না ফেরার দেশে চলে গেলেন পর্তুগালের ফুটবল কিংবদন্তি ইউসেবিও। মোজাম্বিকে জন্ম নেওয়া এই কৃষ্ণাঙ্গ ফুটবলার পর্তুগালের হয়ে ওই বিশ্বকাপে ঝড় তুলেছিলেন। ১৯৬৬ সালের বিশ্বকাপে ৯ গোল করে সর্বাধিক গোলদাতা। সেই গ্রেট রোববার ৭১ বছর বয়সে চলে গেলেন পরপারে। জন্মেছিলেন ১৯৪২ সালে মোজাম্বিকে। সেটা তখনও পর্তুগিজ উপনিবেশ। তারপর খেলেছেন পর্তুগালের হয়েই। ৬৪ ম্যাচে ৪১ গোল করে এই সেদিন পর্যন্ত ছিলেন আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে সর্বাধিক গোলদাতা। যে রেকর্ড এখন হালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। দুর্দান্ত গতি আর গোল করার অবিশ্বাস্য দক্ষতার জন্য তার নাম ছিল ‘কালো চিতা’। ১৯৬০ থেকে ১৯৭৫ পর্যন্ত ইউসেবিওর ম্যাজিকে ইউরোপীয় ফুটবলে দুর্ধর্ষ হয়ে উঠেছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। ১৫ বছরে ১১টি লিগ শিরোপা জিতেছিল তারা। ১৯৬২ সালে বেনফিকা জিতেছিল ইউরোপিয়ান কাপও। বেনফিকার হয়ে ৩১৩ ম্যাচে করেছিলেন অবিশ্বাস্য ৩১৯ গোল। এখনও পর্যন্ত এ রেকর্ড অম্লান। ছয়বার হয়েছিলেন লিগের সর্বাধিক গোলদাতা। দু’বার জিতেছিলেন ইউরোপের গোল্ডেন বুট পুরস্কার। ১৯৬৫ সালে ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন ইউসেবিও।
ক্যারিয়ারে ৭৪৫ পেশাদার ম্যাচ খেলে গোল করেছিলেন ৭৩৩। এটাই জানিয়ে দেয়, স্ট্রাইকার হিসেবে কোন জাতের ছিলেন ইউসেবিও। ১৯৭৩ সালে জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল খেলেছেন ১৯৭৯ পর্যন্ত।

http://youtu.be/7FOYyd6d4uU

Related Posts

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
অনান্য খেলা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

0
আটলান্টায় শেষ হাসি আর্জেন্টিনার, ফাইনালে স্পেনের মুখোমুখি মেসির দল
অনান্য খেলা

আটলান্টায় শেষ হাসি আর্জেন্টিনার, ফাইনালে স্পেনের মুখোমুখি মেসির দল

0
ফ্রান্সের আধিপত্য ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন
অনান্য খেলা

ফ্রান্সের আধিপত্য ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD