Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঈদের পর আকসু’র রিপোর্ট

July 27, 2013
in নিউজ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
আকসুর রিপোর্ট পেতে আরও অপেক্ষা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপোর্ট দেবে আকসু। কাজেই দায় তার ওপর বর্তানোর কোনোই সুযোগ নেই। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এর আগেও যে দু’বার তারিখ দিয়েছেন, একবারও সেই সময়মতো রিপোর্ট জমা দেয়নি আকসু। সব শেষে তিনি বলেছেন, আগস্টে রিপোর্ট দেবে আইসিসি দুর্নীতি দমন ইউনিট আকসু। সেটাই নাকি বহাল আছে।

বিসিবি সভাপতির কথা শুনে মনে হচ্ছে ঈদের ছুটির পরপরই মিলবে বহুল প্রত্যাশিত আকসু রিপোর্ট। সম্ভাব্য দিনক্ষণও জানা গেছে। সেটা আর গুঞ্জন নয়, খোদ নাজমুল হাসান পাপনই জানিয়েছেন তা। গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি পরিষ্কার বলে দিয়েছেন-ঈদের পরপরই আকসু প্রতিবেদন পাওয়া যাবে।

তার কথায় বোঝা গেছে, আকসুর সঙ্গে এর মধ্যেই যোগাযোগ হয়েছে। কথাও বলেছেন। আর তার পরিপ্রেক্ষিতেই মুখ থেকে বেরিয়ে এসেছে, ‘আমাকে যেটা বলেছে তাতে রিপোর্ট ৫ আগস্টের মধ্যে শেষ হবে। তারা হয়তো ৭-৮ আগস্টের মধ্যে আসতে চাচ্ছিল। আসতে পারতও। কিন্তু ঈদের কথা ভেবে আমিই ক’দিন পর আসতে বলেছি। যদি ৯ বা ১০ আগস্ট ঈদ হয়, তাহলে ১২ আগস্ট আসতে। তারা ১১ বা ১২ আগস্ট আসবে। মানে আমি চাইছি ঈদের পরপরই বিষয়টা হোক।’

আশরাফুল নিজ মুখে স্বীকার করেছেন, ‘আমি অন্যায় করেছি, মানে পাতানো খেলায় অংশ নিয়েছি’-কাজেই মোহাম্মদ আশরাফুলের নাম অবশ্যই রিপোর্টে থাকবে। এর বাইরে আর কোনো তারকা ক্রিকেটারের আকসু তদন্ত ফেঁসে যাওয়ার সম্ভাবনা শুন্যের কোঠায়। তবে অবস্থাদৃষ্টে পরিষ্কার, আশরাফুলের মতো আর কোনো নামি তারকার নাম থাকছে না রিপোর্টে। এটা নিশ্চিত রিপোর্টে আরও ক’জন ক্রিকেটারের নাম থাকবে।

কাল তেমন ইঙ্গিত বিসিবি সভাপতি নাজমুল হাসানের কণ্ঠে। এ সম্পর্কে তার কথা, ‘আমি বলেছি আশরাফুলের মতো নামকরা কোনো খেলোয়াড়ের নাম আমাদের জানা নেই। মানে আশরাফুলের চেয়ে বড় কেউ নেই। তবে থাকতে পারে। আরও দুয়েকটা নাম যেগুলো আগেই পত্রিকায় এসেছে। আপনাদের পত্রিকায় যেরকম সব নাম এসেছে তার বাইরে কোনো নাম আমিও শুনিনি এ পর্যন্ত। আমার শোনাও কিন্তু পত্রিকা থেকে। ওরা মানে আকসু কিন্তু কোনো নাম বলেনি আমাকে।’

 

Previous Post

২০ বছরের প্রতীক্ষা…

Next Post

সিরিজ শ্রীলঙ্কার

Related Posts

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত
বিশেষ প্রতিবেদন

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

6
আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস
বিশেষ প্রতিবেদন

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

8
৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

8
Next Post
সিরিজ শ্রীলঙ্কার

সিরিজ শ্রীলঙ্কার

Discussion about this post

সর্বশেষ..

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

by cricbdadmin
0
6

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)...

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

by cricbdadmin
0
8

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের আউট হওয়ার ধরন হতাশ করেছে ভক্তদের। সেট হয়ে যাওয়ার পরও অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে...

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

by cricbdadmin
0
8

ম্যাচের আগে আলোচনা ছিল ভিন্নরকম! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট, সবুজ ঘাসে মোড়া পিচে বোলারদের দাপট দেখা যেতে পারে বলে ধারণা...

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

by cricbdadmin
0
8

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪১৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ ভাগে দ্রুত...

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

by cricbdadmin
0
15

পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে নিজের ৩৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD