Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ইংল্যান্ডকে অনায়াসে হারাল বাংলাদেশের যুবারা

July 29, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ইংল্যান্ডকে অনায়াসেই হারাল জুনিয়র টাইগাররা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ইংল্যান্ডকে সহজেই হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপরই অবশ্য ভারতের কাছে হেরে যায় দল। পরের ম্যাচ পরিত্যক্ত বৃষ্টিতে। সেই ধাক্কা সামলে আবারও জুনিয়র টাইগারদের দাপট। মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং আর মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ে দল পেল অনায়াস জয়। ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা।

যুব ত্রিদেশীয় সিরিজে রোববার ৭ উইকেটে জিতেছে বাংলাদেশের ক্রিকেটাররা। লক্ষ্যটা অবশ্য কম ছিল না। ২৪৩ রান। কিন্তু ব্যাটসম্যানদের দাপটে মাত্র তিন উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই লক্ষ্য পূরণ!

এদিন গ্লুস্টারশায়ারে টস জিতেছিল বাংলাদেশ। তারা প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডকে। মনে হচ্ছিল বড় সংগ্রহ গড়বে স্বাগতিকরা। ২ উইকেটে ১৫১ থেকে ইংল্যান্ড থামে ২৪২ রানে। বেন চার্লসওয়ার্থের ব্যাটে ৬৮।

বাংলাদেশের মৃত্যুঞ্জয় নেন ৫২ রানে ৪ উইকেট। তানজিম শিকার করেন দুটি উইকেট।

এরপর নেমে দুই ওপেনার তানজিদ হাসান (২০) পারভেজ হোসেনও (৩২) উইকেটে থিতু হয়েই ফেরেন ড্রেসিংরুমে। তবে মাহমুদুল ও তৌহিদ হৃদয় দৃশ্যপট পাল্টে দিয়ে জয়ের পথে নিয়ে যান দলকে। এই দুই ব্যাটসম্যান গতেন ১৩৬ রানের জুটি। এরমধ্যে মাহমুদুল ৮১ রান করে আউট। তবে অবিচল ছিলেন তৌহিত হৃদয়। দলকে জিতিয়ে ৭৫ রানে অপরাজিত তিনি।

মঙ্গলবার এসেক্সে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৪২/৯ (চার্লসওয়ার্থ ৬৮, ক্লার্ক ৬, হেইন্স ৩৫, গোল্ডসওয়ার্থি ৩৬, এভিসন ১, হিল ৩০, বিন ৩৬, কিম্বার ১১, কালেন ১, কাদরি ১*, টেইলর ২*; তানজিম ২/৪২, শরিফুল ০/৪৪, শামিম ০/২২, মৃত্যুঞ্জয় ৪/৫২, রাকিবুল ১/৩২)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.৩ ওভারে ২৪৫/৩ (তানজিদ ২০, পারভেজ ৩২, মাহমুদুল ৮১, হৃদয় ৭৫*, শাহাদাত ১০*; কিম্বার ০/৪০, টেইলর ০/৪১, কালেন ১/৩১, কাদরি ১/৪২, এভিসন ০/১২, গোল্ডসওয়ার্থি ১/২৭)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী

Previous Post

তামিমদের অনায়াসে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার

Next Post

চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক শামিম কবির

Related Posts

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

8
Next Post
চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক শামিম কবির

চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক শামিম কবির

Discussion about this post

সর্বশেষ..

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

তামিমের কণ্ঠে সংস্কারের সুর, ‘কমিটি টিম’ বিতর্কে ইতি?

by cricbdadmin
0
10

ক্রিকেট মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষকে জবাব দেওয়াই ছিল তার পরিচয়। এখন সেই মানুষটিই বোর্ডরুমে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন ব্যবস্থার ভেতরের অসাম্য...

দাপুটে জয়ে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের

দাপুটে জয়ে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের

by cricbdadmin
0
5

স্বপ্নের মতো এক জয়! চ্যাম্পিয়নের মতো শুরু! ঠিক তাই, এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দাপুটে এক জয় দিয়ে শুরু করল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD