Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

March 12, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেটের মহা তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেকেও বিদায় জানালেন তিনি। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন আজ বুধবার।

রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। তিনি লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব সতীর্থ, কোচ, বিশেষ করে ভক্তদের ধন্যবাদ জানাই, যারা আমাকে সবসময় সমর্থন করেছেন। আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি এবং বড় ভাই ইমদাদ উল্লাহর প্রতি কৃতজ্ঞ, যিনি শৈশব থেকে আমার কোচ ও মেন্টর ছিলেন। সবশেষে আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ জানাচ্ছি।”

ক্যারিয়ারের ইতি টেনে আরও লিখেছেন, ‘সব কিছুর শেষ নিখুঁতভাবে হয় না, তবে সামনে এগিয়ে যাওয়াটাই জীবন।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১০ মার্চ কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছিল। সেখানে মাহমুদউল্লাহর নাম থাকলেও তিনি নিজেই নিজেকে সেই তালিকা থেকে সরিয়ে নেন। তখন থেকেই গুঞ্জন ওঠে, হয়তো এবারই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। অবশেষে সেটাই সত্য হলো।

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর। এরপর ধাপে ধাপে তিনি হয়ে ওঠেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও অলরাউন্ডার।

২০১৫ বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। যা বাংলাদেশকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেয়। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১০২ রান, যা বাংলাদেশকে প্রথমবারের মতো বড় টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে দিয়েছিল। ২০১৮ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৭৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন।

মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার-
৫০ টেস্ট: ২৯১৪ রান, ৫ সেঞ্চুরি, ১৬ ফিফটি।
২৩৯ ওয়ানডে: ৪৯৬৯ রান, ৩ সেঞ্চুরি, ২৭ ফিফটি।
১৪১ টি-টোয়েন্টি: ২১২২ রান, ৬ ফিফটি।
সব ফরম্যাট মিলিয়ে ১৬৭ উইকেট।

Previous Post

ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার ক্রিকেটার শুবমান গিল

Next Post

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দল ঘোষণা

Related Posts

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত
বিশেষ প্রতিবেদন

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

6
আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস
বিশেষ প্রতিবেদন

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

8
৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

9
Next Post
আইরিশদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দল ঘোষণা

Discussion about this post

সর্বশেষ..

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

by cricbdadmin
0
6

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)...

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

by cricbdadmin
0
8

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের আউট হওয়ার ধরন হতাশ করেছে ভক্তদের। সেট হয়ে যাওয়ার পরও অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে...

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

by cricbdadmin
0
9

ম্যাচের আগে আলোচনা ছিল ভিন্নরকম! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট, সবুজ ঘাসে মোড়া পিচে বোলারদের দাপট দেখা যেতে পারে বলে ধারণা...

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

by cricbdadmin
0
8

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪১৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ ভাগে দ্রুত...

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

by cricbdadmin
0
15

পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে নিজের ৩৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD