Saturday, March 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইপিএলে আরেকটি শিরোপার অপেক্ষায় সাকিব

May 26, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আইপিএলে আরেকটি শিরোপার অপেক্ষায় সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি যে বিগ ম্যাচ প্লেয়ার, সেটা আরো একবার প্রমাণ দিলেন। শুক্রবার ফাইনালে উঠার লড়াইয়ে ব্যাটে-বলে দুর্দান্ত খেললেন সাকিব আল হাসান। তারই পথ ধরে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠল সানরাইজার্স হায়দরাবাদ। রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা লড়াইয়ে তার দল মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৩ রানে জিতল হায়দরাবাদ। ১৭৫ রানের টার্গেটে নেমে ঘরের মাঠে কলকাতা ৯ উইকেটে ২০ ওভারে তুলে ১৬১ রান।

ম্যাচে ২৪ বলে সাকিব ২৮ রান করার পাশাপাশি তিন ওভারে ১৬ রান দিয়ে নেন এক উইকেট। এই সাফল্যে তার হাতে উঠে ‘স্টাইলিশ প্লেয়ার অব দ্যা ম্যাচ’ পুরস্কার। সাকিব বলেন, ‘আমরা জানতাম শেষ দুই-তিন ওভারে ম্যাচ হেরে যেতে পারি। সেটা হয়নি কারণ অন্যদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে পেরেছি।’

ম্যাচে সাকিব তুলে নেন কেকেআর অধিনায়ক দিনেশ কার্তিকের উইকেট। এটাই ছিল টার্নিং পয়েন্ট। এরই পথ ধরে সাকিব এ নিয়ে তৃতীয়বার আইপিএলের ফাইনাল খেলবেন। জানালেন, ‘তৃতীয়বার আইপিএলের ফাইনাল খেলতে যাচ্ছি। ফ্রাঞ্চাইজিকে ধন্যবাদ আমাকে প্রত্যেক ম্যাচে সুযোগ দেয়ার জন্য।’ এরই পথ ধরে ক্যারিয়ারের দ্বিতীয় আইপিএল ট্রফি তাকে হাতছানি দিচ্ছে। ফাইনাল প্রসঙ্গে সাকিব বলেন, ‘দেখুন, ফাইনালে আমাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। তারা একটি দুর্দান্ত দল। তাদের সঙ্গে আমাদের চূড়ান্ত পরীক্ষা হবে।’
এই ম্যাচের সেরা অবশ্য রশিদ খান। ব্যাট হাতে ১০ বলে তুলেন ৩৪ রান। আর বল হাতে ১৯ রান দিয়ে নেন তিন উইকেট।

Previous Post

কোহলির সন্তান ক্রিকেট সর্ম্পকে জানবেই না!

Next Post

লড়াইটা রোনালদো-সালাহ’র

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

9
সতর্ক করলেন তামিম
বিশেষ প্রতিবেদন

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

5
সাকিব এখন গ্র্যাজুয়েট
বিশেষ প্রতিবেদন

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব

4
Next Post
লড়াইটা রোনালদো-সালাহ’র

লড়াইটা রোনালদো-সালাহ'র

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

by cricbdadmin
0
9

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসছে। চলতি মাসেই বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্বের মেয়াদ...

সতর্ক করলেন তামিম

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

by cricbdadmin
0
5

রাজনীতি ও ক্রীড়াঙ্গনের সংযোগস্থলে আয়োজিত এক দোয়া মাহফিলেই উঠে এলো বাংলাদেশের ক্রিকেটের বড় এক নামের ভবিষ্যৎ ভাবনা। অসুস্থ মির্জা আব্বাসের...

সাকিব এখন গ্র্যাজুয়েট

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব

by cricbdadmin
0
4

পবিত্র রমজান মাস শেষের পথে, সামনে আসছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই উপলক্ষে দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন...

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

র‍্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মিরাজ-নাহিদরা

by cricbdadmin
0
4

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পর বাংলাদেশের ক্রিকেটে যে আত্মবিশ্বাসের ছাপ দেখা গিয়েছিল, তারই প্রতিফলন মিলেছে সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে।...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

ক্রিকেটের বাইরের খেলায় ব্যস্ত বিসিবি

by cricbdadmin
0
6

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে ঈদের ছুটিতে গেছে বাংলাদেশ জাতীয় দল। তবে মাঠের এই সাফল্যের বিপরীতে প্রশাসনিক অঙ্গনে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD