Thursday, October 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home লিড স্টোরি

পাকিস্তানে পৌঁছে গেল বাংলাদেশ দলের প্রথম বহর

May 25, 2025
in লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানে পৌঁছে গেল বাংলাদেশ দলের প্রথম বহর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের জন্য সামনে আরও বড় পরীক্ষা। সেই পরীক্ষার নাম-পাকিস্তান সফর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ রোববার সকালে লাহোরে পৌঁছেছে জাতীয় দলের প্রথম বহর। কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ নিয়ে শুরু হয়েছে এই সফর, যা দলের জন্য শুধুই একটি সিরিজ নয়, বরং নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি বড় সুযোগ।

এই সফরের জন্য ক্রিকেটারদের ওপর কোনো চাপ প্রয়োগ করেনি বিসিবি। কেউ সফরে যেতে না চাইলে, তাকে ছাড় দেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে নিজেদের অস্বস্তি থাকায় যেমন যাননি তরুণ পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট।

তাদের জায়গা সামলাতে স্কোয়াডে যুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ, যিনি আগে থেকেই পাকিস্তানে ছিলেন পিএসএল খেলতে গিয়ে। তার সঙ্গে আছেন রিশাদ হোসেনও। আর আইপিএল শেষ করে সরাসরি পাকিস্তানে যোগ দেবেন মুস্তাফিজুর রহমান।

শুরুতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজের পরিকল্পনা থাকলেও, পিএসএলের সূচি ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে তা কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে। সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যথাক্রমে ২৮ মে, ৩০ মে ও ১ জুন।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল-

লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, মেহেদী মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সাদমানের প্রশংসায় সালাহউদ্দিন

0
সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের

0
সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD