Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

শুভাগতের হাফসেঞ্চুরির রেকর্ড

February 26, 2019
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে যাচ্ছেন শুভগত হোম চৌধুরী। ব্যাট হাতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের টি-টুয়েন্টিতে রীতিমতো ঝড় তুলছেন তিনি। মঙ্গলবার নাম লেখালেন রেকর্ড বইয়ে। গড়লেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম টি-টুয়েন্টি হাফসেঞ্চুরির রেকর্ড। তার নৈপুণ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২২ রানে হারাল শাইনপুকুর। এ নিয়ে চলতি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিল দলটি।

মঙ্গলবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে ১৮ বলে ৫৮ রানের অপরাজিত ছিলেন শুভাগত। তারমধ্যে ১৬ বলে ৪ চার ও ৬ ছয়ে হাফসেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম লেখান এ ডানহাতি। বাংলাদেশের ব্যাটসম্যানদের আগের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড ছিল মুমিনুল হকের। ২০১৩ সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশ জাতীয় দল ও ‘এ’ দলের তিন ম্যাচের চ্যালেঞ্জ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ‘এ’ দলের হয়ে ১৯ বলে ফিফটি করেছিলেন মুমিনুল।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করতে নামা শাইনপুকুরের হয়ে ২২ গজে শুভাগত গিয়েছিলেন ১৬তম ওভারে। ঐ ওভারেই একটি চার হাঁকান তিনি। পরের ওভারে আলাউদ্দিন বাবুর বলে টানা দুটি চার ও ছয়। ১৮তম ওভারে কাজি অনিকের ওভারে আরও তিনটি ছয়। শেষ ওভারে অনিকের বাঁহাতি পেসে মারেন আরও দুটি চার ও ছয়। এদিকে তার সঙ্গে জ্বলে উঠেন তৌহিদ হৃদয়। অনূর্ধ্ব-১৯ দলের এ ক্রিকেটার খেলেন ৪১ বলে ৬৬ রানের ক্যামিও ইনিংস। আর তাতে মোহামেডানের বিপক্ষে ২০ ওভারে ১৯২ রান করে শাইনপুকুর। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রানে থামে মোহামেডান।

শাইনপুকুরের সফল বোলার সোহওয়ার্দী শুভ। এ স্পিনার ১৭ রানে নেন ২টি উইকেট। সুজন হালদার ও হামিদুল নিয়েছেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-
শাইনপুকুর: ২০ ওভারে ১৯২/৪ (সাব্বির ১০, শুভ ২, আফিফ ২৫, হৃদয় ৬৬*, রাকিব ২২, শুভাগত ৫৮*; আলাউদ্দিন ১/৪৫, অনিক ১/৬২, নিহাদ ১/৩২, সাকলাইন ১/২৩)।
মোহামেডান: ২০ ওভারে ১৭০/৯ (অভিষেক ১৯, মজিদ ৩৩, আশরাফুল ২১, রকিবুল ১৬, নাদিফ ১, সোহাগ ১, ইরফান ৫২*, আলাউদ্দিন ১৩, সাকলাইন ৪*; শুভ ২/১৭, সুজন ২/৪০, হামিদুল ২/৪, দেলোয়ার ১/২, আফিফ ১/৭)।
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২২ রানে জয়ী
ম্যাচসেরা: শুভাগত হোম চৌধুরী

 

 

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD